আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলা প্রমাণিত, রেঞ্জ কর্মকর্তা বরখাস্ত

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১০:৫৯:২২ পূর্বাহ্ন
হবিগঞ্জে সাংবাদিকের ওপর হামলা প্রমাণিত, রেঞ্জ কর্মকর্তা বরখাস্ত
চুনারুঘাট (হবিগঞ্জ), ১৭ সেপ্টেম্বর: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম।
গত ১১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, গাছ চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা, সাংবাদিকদের সঙ্গে কটু আচরণ এবং অনিয়মের অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই মন্ত্রণালয় সাতছড়ি জাতীয় উদ্যানের সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক কালবেলার সাংবাদিক মুজাহিদ মসি ও বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ টিপু সাতছড়িতে গাছ পাচারের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে বন কর্মকর্তার নেতৃত্বে হামলার শিকার হন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো তাদের বিরুদ্ধেই থানায় চাঁদাবাজির মামলা করা হয়। ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচারের পর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এ ছাড়া এর আগে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন গাছ পাচারের দৃশ্য ধারণ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই হবিগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। মামলা সিআর নং–৭৪৫/২৫ হিসেবে নথিভুক্ত হয়েছে, এবং আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
সাংবাদিক মুজাহিদ মসি বলেন, “আমরা শুধু সত্য প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই কর্মকর্তা ও তার সহকর্মীদের আচরণ ভয়ঙ্কর ছিল। এখন দোষীদের দৃশ্যমান শাস্তি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন