আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১১:৪০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১১:৪০:৪২ পূর্বাহ্ন
সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
সিলেট, ১৭ সেপ্টেম্বর :  নগরের চৌহাট্টা এলাকায় বুধবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবির প্রতিবাদে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন যে, কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে সংকীর্ণ করার ষড়যন্ত্র চলছে। শিক্ষার্থীদের দাবি, ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবি অযৌক্তিক এবং এটি সিলেটের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ করতে পারে।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত সমস্যা সমাধানে যৌক্তিক নীতি গ্রহণ করতে। এছাড়া, ভবিষ্যতে এমন হুমকি ও অযৌক্তিক দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রকৌশল সেক্টরের স্বার্থ রক্ষার জন্য স্থায়ী সমাধান নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবিগুলো প্রকাশ করেন। তারা ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবি হচ্ছে—
১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবল বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ।
২. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও উচ্চতর ডিগ্রিধারীদের জন্য নিয়োগ পরীক্ষা।
৩. প্রকৌশলী পদবির সুরক্ষা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না—এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।
এর আগে, এ বছরের এপ্রিল মাসেও ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। তখন সরকারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও, পুনরায় বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল