আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

নিউইয়র্কে সম্মাননা পেলেন মিশিগানের রিয়েল এস্টেট ইনভেস্টর সাহাব উদ্দিন 

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০১:১৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০১:১৩:২৯ অপরাহ্ন
নিউইয়র্কে সম্মাননা পেলেন মিশিগানের রিয়েল এস্টেট ইনভেস্টর সাহাব উদ্দিন 
নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর : নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত জমকালো অল কাউন্টি এনআরবি অ্যাওয়ার্ড পেলেন মিশিগানের রিয়েল এস্টেট ইনভেস্টর এমডি সাহাব উদ্দিন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেয়।
 সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে মিশিগানে রিয়েল এস্টেট খাতে সাফল্যের সঙ্গে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি কমিউনিটির নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর উপস্থিতি ও ভূমিকা প্রশংসিত হয়েছে।
 অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় সাহাব উদ্দিন বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, পুরো মিশিগান কমিউনিটির। প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও সমাজের জন্য কিছু করতে পারা আমার জন্য গর্বের।”
 অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানান, সাহাব উদ্দিন শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন সামাজিক ও মানবিক নেতা, যিনি সব সময় কমিউনিটির পাশে থাকেন। তাঁর এ সম্মাননা পুরো প্রবাসী সমাজের জন্য এক অনন্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২