আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০১:৫৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০১:৫৫:৪৩ পূর্বাহ্ন
হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কমিশনার
সিলেট, ১৯ সেপ্টেম্বর: সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ট্রাফিক আইন মানার উদ্দীপনা সৃষ্টির জন্য মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী নিজে সড়কে দাঁড়িয়ে হেলমেট পরা বাইকারদের ফুল দিয়ে সম্মান জানান। সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও আদর্শ আচরণ উৎসাহিত করতে তিনি এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেন।
পুলিশ কমিশনার বলেন, ব্যাটারি চালিত রিকশা মেট্রোপলিটন এলাকায় অনুমোদিত নয়। এর চালকরা প্রশিক্ষিত নন এবং ট্রাফিক আইন জানেন না। হঠাৎ করে যেকোন জায়গায় বাঁক নেওয়ার কারণে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে। এজন্য ব্যাটারি চালিত অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের প্রধান লক্ষ্য যাত্রী ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, নগরবাসীর ১২ লাখ জনসংখ্যা সবাই যানজট মুক্তি এবং নিরাপদ চলাফেরার আশা রাখেন। এজন্য পুলিশ ফুটপাত হকারমুক্ত রাখার, রাস্তা ও যানজট মুক্ত করার এবং নাগরিকদের নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী যোগ করেন, মোটরসাইকেলে যারা চালক এবং যাত্রী হবেন, তাদের সবার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। এটি মূলত তাদের নিজের নিরাপত্তার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন