আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
ডেট্রয়েট রিভারে তর্পণ, প্রবাসী বাঙালিরা স্মরণ করলেন পূর্বপুরুষকে

মহালয়া : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৬:৩০ পূর্বাহ্ন
মহালয়া : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা
ডেট্রয়েট, ২২ সেপ্টেম্বর : গতকাল মহালয়ায় পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আক্ষরিক অর্থে এদিনেই দেবীপক্ষের সূচনা হয়ে দুর্গাপূজার ঢাকে কাঠি পড়ে। ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী বার্তা। এদিন পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে।
শাস্ত্রীয় বিধান অনুসারে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। অর্থাৎ, প্রায় পনেরো দিনের এই সময়কালটি উৎসর্গিত থাকে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এ সময় তাদের  আত্মার শান্তির জন্য তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র মতে, পূর্বপুরুষরা এই সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। এর মাধ্যমে মাধ্যমে তাঁরা তুষ্ট হন। শাস্ত্রের এই বিধান মেনে মহালয়ার দিন পূর্বপুরুষের উদ্দেশে  জল, তিল, ফুল, বেলপাতা এবং অন্যান্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষকে আহ্বান করা হয়- এই বিশ্বাসে যে তাঁদের আশীর্বাদ বংশধরদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে।
মিশিগানেও বাঙালি হিন্দু সমাজ এই ঐতিহ্যকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। গতকাল সকালে শিবমন্দির টেম্পল অব জয়ের উদ্যোগে ডেট্রয়েট রিভারে মহালয়া তর্পণ অনুষ্ঠিত হয়।  তর্পণকারীরা কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল, বেলপাতা, তিলসহ অন্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। তর্পনে পৌরহিত্য করেন শিব মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। 
মহালয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় দেবীপক্ষ। এদিন বাঙালি সমাজে আবেগ-অনুভূতির এক নবতর উন্মেষ। বাঙালির হৃদয়ে দুর্গাপূজা মানে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক এক মহোৎসব। মহালয়ার দিন থেকেই যেন বাতাসে ঢাকের শব্দ ভেসে আসে।
ডেট্রয়েটের তর্পণ অনুষ্টানে যোগ দেওয়া প্রবাসী বাঙালি জানিয়েছেন, বিদেশের মাটিতে থেকেও মহালয়া তাঁদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। নদীর জলে দাঁড়িয়ে পিতৃপুরুষকে স্মরণ করার মুহূর্তে যেন তাঁরা প্রত্যেকেই ফিরে গিয়েছিলেন শৈশবের বাংলার গ্রামীণ আঙিনায়, যেখানে প্রতি আশ্বিন মাসে পিতৃপক্ষের শ্রাদ্ধকর্ম ছিল ঘরের নিয়মিত রীতি।
মহালয়া তাই কেবল পিতৃপক্ষের সমাপ্তি নয়; এটি হলো স্মরণ ও পুনর্জাগরণের দিন। পূর্বপুরুষদের স্মরণ করে বংশধররা যেমন তাঁদের দায়িত্ব পালন করেন, তেমনি দেবীপক্ষের সূচনায় নতুন আশার আলোয় উদ্বেল হয় মন। ডেট্রয়েটের তর্পণ যেন আবারও প্রমাণ করে দিল সময়, স্থান বা দূরত্ব যতই থাকুক না কেন, বিশ্বাস ও সংস্কৃতির বন্ধন বাঙালিকে তাঁর শিকড়ের সঙ্গেই অটুটভাবে যুক্ত রাখে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু