আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে নির্বাচনী সভা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০২:৫৪:৫৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে নির্বাচনী সভা
আটলান্টিক সিটি, ২২ সেপ্টেম্বর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিল এট লার্জ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী সহ টিম স্মলের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের এক নির্বাচনী সভা গতকাল রবিবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বেংগল ক্লাবের নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মো. শাহরিয়ার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবিরআব্দুর রফিক , জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বিপ্লব দেব,ফরহাদ সিদ্দীক, সৈয়দ শহীদ, শাহারু চৌধুরী, কুতুবউদ্দীন এমরান, সোহাগ করিম, বেলাল উদ্দীন, বেলাল হোসেন, গিয়াস উদ্দীন পাঠান,
কুতুবউদদীন এমরান, মনির হোসেন, মোঃ আলমগীর, সামসুল ইসলাম শাহজাহান, কাঞ্চন বল, সাব্বির হোসেন ভূঁইয়া, আনজুম জিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের মাধ্যমে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সোহেল আহমদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল ও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি নিরলস প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে । 
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকেনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা