আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
মিশিগানে স্বামী হত্যার মামলায় নারীকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড
লেক কাউন্টি, মিশিগান : স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে লেক কাউন্টির বেটসি কে. ম্যাকইনটায়ার (৬৯) কে ২০ থেকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) ২৭তম সার্কিট কোর্টে বিচারক ডেভিড গ্ল্যান্সি এ রায় ঘোষণা করেন। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “আমি আশা করি এই সাজা ভুক্তভোগীর পরিবারের জন্য অন্তত কিছুটা ন্যায়বিচার বয়ে আনবে।”
গত আগস্টে ম্যাকইনটায়ার দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগে দোষ স্বীকার করেন। সাধারণত এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে প্রসিকিউশনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে তাকে ২০ থেকে ৪০ বছরের সাজা দেওয়া হয়।
লেক কাউন্টি শেরিফের অফিস জানায়, চলতি বছরের ১১ মে ইডেন টাউনশিপে ওয়েস্ট ৯ মাইল রোডের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ম্যাকইনটায়ার ৯১১-এ ফোন করে নিজেই স্বামীকে হত্যার কথা স্বীকার করেন এবং দ্রুত সাড়া না পেলে আত্মহত্যার হুমকিও দেন। ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পেছনের একটি শেডে নিহত স্বামীর মৃতদেহ এবং পাশে ম্যাকইনটায়ারকে জীবিত অবস্থায় পান। তখনই তাকে হেফাজতে নেওয়া হয়।
প্রসঙ্গত, কাউন্টি প্রসিকিউটর গ্রেগ মিক পদত্যাগ করার পর জুন থেকে লেক কাউন্টির প্রসিকিউটরিয়াল কার্যক্রমে সহায়তা করছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। নেসেল জানিয়েছেন, শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত কিংবা প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না হওয়া পর্যন্ত তার বিভাগ এ সহযোগিতা অব্যাহত রাখবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর