আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

নিউপোর্টে ১১ বছরের মেয়েকে টেনে নেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০১:৫৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০১:৫৯:০২ পূর্বাহ্ন
নিউপোর্টে ১১ বছরের মেয়েকে টেনে নেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
মনরো কাউন্টি, ২৪ সেপ্টেম্বর : নিজের বাগদত্তার ১১ বছরের মেয়েকে মারধর ও রাস্তায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগে সোমবার রাতে মনরো কাউন্টির শেরিফ দপ্তর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ৮টার কিছু আগে নিউপোর্টের অ্যাস্পেন স্ট্রিটের ১৮০০ ব্লকের একটি বাড়ি থেকে পারিবারিক অশান্তির খবর পেয়ে ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান। ফোনকারী জানান, তার ৩৫ বছর বয়সী বাগদত্তা তার মেয়েকে লাঞ্ছিত করে বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছিলেন এবং যেতে দিচ্ছিলেন না।
পুলিশ জানিয়েছে, ডেপুটিরা সিডার স্ট্রিট ও অ্যাশলিন ড্রাইভ এলাকায় প্রায় চার ব্লক দূরে সন্দেহভাজনকে মেয়েটিকে আঁকড়ে ধরে থাকতে দেখেন। তাকে মেয়েটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে তিনি অস্বীকৃতি জানান এবং হাঁটতে থাকেন। পরে ওক স্ট্রিট এলাকায় অতিরিক্ত ডেপুটিরা ঘটনাস্থলে যোগ দেন।
বারবার সতর্ক করার পরও অসহযোগিতার কারণে ডেপুটিরা অবশেষে বৈদ্যুতিক স্টান ডিভাইস (টেজার) ব্যবহার করেন। এতে লোকটি মাটিতে পড়ে যায় এবং মেয়েটি মুক্ত হয়। কিছুটা ধস্তাধস্তির পর সন্দেহভাজনকে আটক করা হয়।
প্রথমে তাকে সামান্য আঘাতের চিকিৎসার জন্য প্রোমেডিকা মনরো আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে কাউন্টি কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে পারিবারিক নির্যাতন, বেআইনি কারাবাস এবং পুলিশকে প্রতিরোধের অভিযোগ আনা হতে পারে। মামলা মনরো কাউন্টি প্রথম জেলা আদালতে বিচারাধীন।
অন্যদিকে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সামান্য আঘাত লেগেছে এবং ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির