আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ
টেম্পল অব জয়-এ শেষ মুহূর্তের প্রস্তুতি

শারদীয় দুর্গোৎসবের আমেজে মিশিগান

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:০৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:০৯:২৬ পূর্বাহ্ন
শারদীয় দুর্গোৎসবের আমেজে মিশিগান
ওয়ারেন, ২৭ সেপ্টেম্বর : কাশফুল, নীল আকাশ আর সাদা মেঘের ভেলা জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনের বার্তা। কৈলাস ছেড়ে মর্ত্যে দেবীর আবির্ভাব মানেই অশুভ শক্তির বিনাশ ও জগতে শান্তি প্রতিষ্ঠার আশ্বাস। সেই বিশ্বাস নিয়েই প্রতিবছরের মতো এবারও মিশিগান জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুতি।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মিশিগানের মন্দিরগুলোতে এখন সাজ সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। পূজার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ভিড় জমেছে দোকানগুলোতে। পরিবার-পরিজন ও প্রিয়জনকে নতুন পোশাকে সাজাতে শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা থেকে শুরু করে টিশার্টের দোকানগুলোতেও সবাই ভিড় করছেন।
শারদীয় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে শিব মন্দির টেম্পল অব জয়-এও। মন্দিরজুড়ে চলছে উৎসবমুখর ব্যস্ততা। ইয়ুথ গ্রুপের তরুণরা গত এক মাস ধরে নিরলস পরিশ্রম করে সাজিয়ে তুলেছে মন্দির প্রাঙ্গণ। অয়ন, শাওন, সৌম্য, সুমিত, অনিক, জয়সহ আরও অনেকে আলোকসজ্জা ও রঙিন সাজসজ্জায় মন্দিরকে রূপ দিয়েছে এক আলোকোজ্জ্বল শিল্পকর্মে। কাগজের নানান ফুল, ঝলমলে বৈদ্যুতিক বাতি আর নান্দনিক সাজসজ্জার বাহারে প্রতিটি কোণ এখন উজ্জ্বল ও প্রাণবন্ত। পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া, ভক্তিমূলক সংগীত পরিবেশনার প্রস্তুতি এবং নাচ-গান-নাটকের রিহার্সাল। সবকিছু মিলিয়ে মন্দির চত্বর জুড়ে বিরাজ করছে উৎসবের আবহ।
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়; বরং এটি হয়ে উঠছে প্রবাসী বাঙালি সমাজের মিলনমেলা। ভক্তি, আনন্দ ও অংশগ্রহণের সম্মিলনে এখানকার মন্দির গুলোতে এক অনন্য উৎসবের রূপ লাভ করেছে, যা প্রবাস জীবনে সাংস্কৃতিক বন্ধনের সাক্ষ্য বহন করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই

হ্যামট্রাম্যাকে তিন দিনব্যাপী সামার জ্যাম ফেস্টিভ্যাল শুরু ১০ জুলাই