আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস
দুর্গোৎসবের রঙে রঙিন মিশিগান

শিব মন্দিরে মহুয়া ব্যানার্জীর সঙ্গীত সন্ধ্যা আজ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:০৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:০৯:০৯ পূর্বাহ্ন
শিব মন্দিরে মহুয়া ব্যানার্জীর সঙ্গীত সন্ধ্যা আজ
ওয়ারেন, ২৮ সেপ্টেম্বর : মিশিগানে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের বর্ণাঢ্য আয়োজন। আনন্দ, ভক্তি আর সংস্কৃতির মিলনমেলায় দেবীপক্ষের সূচনার সাথে সাথে যোগ হচ্ছে সঙ্গীতের অনন্য আবহ। সেই আবহকে আরও রঙিন করে তুলতে আজ রাত ৮টায়  অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত দর্শকদের মন মাতাবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া ব্যানার্জী।
গতকাল রাতে মহুয়া ব্যানার্জী মিশিগানে এসে পৌঁছেছেন। আগমনের পর থেকেই তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং প্রবাসী নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির মূল শেকড়ের সঙ্গে যুক্ত রাখার এক অমূল্য সুযোগ।
মহুয়া ব্যানার্জী বাংলা আধুনিক গান, ভক্তিমূলক গান, এবং নজরুলগীতিতে সমানভাবে পারদর্শী। মঞ্চে তাঁর প্রাণবন্ত পরিবেশনা ও কণ্ঠের মায়াবী আবেদন তাঁকে ইতোমধ্যেই ভারতসহ প্রবাসী বাঙালিদের কাছে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তাঁর কণ্ঠে নজরুলের বিদ্রোহী সুর কিংবা ভক্তিমূলক আবেগ শ্রোতাদের হৃদয়ে বিশেষভাবে দাগ কাটে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে পুরো মিশিগানের বাঙালি সমাজে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তদের বিশ্বাস, আজকের এই অনুষ্ঠান হবে আনন্দ, আবেগ ও সংস্কৃতির এক মহোৎসব।
গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় দেবী দুর্গার বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহোৎসবের। বোধন উপললক্ষে মিশিগানের শিব মন্দির প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের ঢল নামে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ছিল এদিনের বিশেষ আকর্ষণ। বোধনের আগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপর মঞ্চস্থ হয় বিচিত্রা বহুরূপী গ্রুপ প্রেজেন্টস-এর কমেডি নাটক “মধুরেন সমাপয়েৎ”, যা উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও প্রশংসা কুড়িয়েছে।
আয়োজকরা জানান, ষষ্ঠীর বোধন থেকেই মূলত দুর্গাপূজার উৎসবের আবহ শুরু হয়, আর প্রবাসে এমন আয়োজন প্রজন্মের পর প্রজন্মকে বাঙালিয়ানার বন্ধনে যুক্ত করে রাখে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন