আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত
অ্যাম্বাসেডর ও ব্লু ওয়াটার ব্রিজে যান চলাচল ব্যাহত

কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:৫৩:১৮ অপরাহ্ন
কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট
ডেট্রয়েট, ২ অক্টোবর : কানাডাগামী বাণিজ্যিক পরিবহনকারীদের জন্য সপ্তাহজুড়ে ভোগান্তি সৃষ্টি করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA)-র সিস্টেম বিভ্রাট। বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাম্বাসেডর ব্রিজ ও ব্লু ওয়াটার ব্রিজ উভয় স্থানেই যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল এবং পরবর্তীতে সীমিত আকারে চালু হলেও বাণিজ্যিক পরিবহনে মারাত্মক বিলম্ব দেখা দেয়।
সিবিএসএ জানিয়েছে, রবিবার সকালে নিয়মিত রক্ষণাবেক্ষণের পর সিস্টেমে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার বিকেলে সমস্যার সমাধান হলেও এর দীর্ঘস্থায়ী প্রভাব বৃহস্পতিবার রাত পর্যন্ত বাণিজ্যিক প্রক্রিয়াকরণে বড় ধরনের জট তৈরি করে।
সংস্থার মুখপাত্র গুইলাম বেরুবে এক ইমেল বিবৃতিতে জানান, “যদিও বিভ্রাট সমাধান হয়েছে, বাণিজ্যিক চালকরা এখনও বিলম্বের মুখে পড়ছেন। কারণ আমরা স্বাভাবিক প্রক্রিয়াকরণে ফিরে আসার পাশাপাশি বিভ্রাটকালীন জমে থাকা অনুরোধগুলিও নিষ্পত্তি করছি। প্রাথমিক পরিদর্শন লেনে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা অংশীদার সংস্থাগুলির সঙ্গে কাজ করছি।”
সবচেয়ে বেশি জট দেখা গেছে মিশিগানের পোর্ট হুরন থেকে অন্টারিওর পয়েন্ট এডওয়ার্ডকে সংযুক্তকারী ব্লু ওয়াটার ব্রিজে। বৃহস্পতিবার রাতে বাণিজ্যিক যানবাহনের জন্য সেখানে অপেক্ষার সময় দাঁড়িয়েছিল সাত ঘণ্টা। তবে যাত্রীবাহী যানবাহনের জন্য কোনো বিলম্ব ছিল না।
অন্যদিকে, ডেট্রয়েট নদীর উপর অবস্থিত অ্যাম্বাসেডর ব্রিজে বাণিজ্যিক যানবাহনের অপেক্ষার সময় ছিল প্রায় দুই ঘণ্টা এবং যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে প্রায় আধা ঘণ্টা।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP) জানিয়েছে, মার্কিন দিকের অ্যাম্বাসেডর ব্রিজে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো বড় বিলম্ব দেখা যায়নি। তবে ব্লু ওয়াটার ব্রিজের মার্কিন প্রবেশপথে বাণিজ্যিক যানবাহনের গড় অপেক্ষার সময় ছিল প্রায় ২৬ মিনিট। যাত্রীবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করছিল।
সীমান্তবর্তী এ বিভ্রাটের ফলে আন্তর্জাতিক বাণিজ্য পরিবহনে উল্লেখযোগ্য ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। যদিও সিবিএসএ আশ্বাস দিয়েছে, দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফেরাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই মামলায় চিন্ময় দাসের জামিন

দুই মামলায় চিন্ময় দাসের জামিন