আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৫:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
সুনামগঞ্জ, ৬ অক্টোবর: সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। তিনি ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শরীফা ও আক্তারের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ায় শরীফা গত ১২ জুলাই আক্তারকে তালাক দেন।
তালাকের পর গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুই বোনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। সোমবার সকালে সেই মামলার হাজিরা দিতে শরীফা আদালত প্রাঙ্গণে গেলে, আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, “স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। ঘাতককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু