আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

জামাত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা থাকবে ডিমের কুসুমের মতো নিরাপদ : মাওলানা মুখলিস

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:১৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:১৮:৪২ পূর্বাহ্ন
জামাত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা থাকবে ডিমের কুসুমের মতো নিরাপদ : মাওলানা মুখলিস
মাধবপুর (হবিগঞ্জ), ৯ অক্টোবর : মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, হবিগঞ্জ জেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জামাত মনোনীত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাধবপুরের একটি অভিজাত হোটেলে জামাতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জামাতের সভাপতি মাওলানা আলাউদ্দীন ভূইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোস্তফা কামাল। এতে হবিগঞ্জ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামাত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান বলেন, “পি.আর. পদ্ধতি কার্যকর হলে এদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান বন্ধ হবে। তাই পি.আর. খুবই প্রয়োজন। তবে পি.আর. না হলেও নির্বাচনে অংশগ্রহণ করব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের কারণে একদল দেশ ত্যাগ করেছে, আরেক দল ক্ষমতা ছাড়ার আগে চাঁদাবাজি ও নৈরাজ্য চালাচ্ছে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কুরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা ডিমের ভিতরে কুসুমের মতো সুরক্ষিত থাকবে।” অনুষ্ঠানে মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু