আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায়

ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন  ভেনেজুয়েলার মারিয়া কোরিনা 

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:০৬:৫২ অপরাহ্ন
ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন  ভেনেজুয়েলার মারিয়া কোরিনা 
নিউইয়র্ক, ১০ অক্টোবর : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নারীকে ‘অসাধারণ নাগরিক সাহসিকতার প্রতীক’ আখ্যা দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
কমিটির বিবৃতিতে বলা হয়, “২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে এমন এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির দূতের হাতে এক নারীর হাতে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মাঝেও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন।”
মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার বিরোধী জোট ডেমোক্রেটিক ফোর্সেস-এর নেতা। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচারের বিরুদ্ধে তিনি দেশটির বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একসময় বিভক্ত সেই রাজনৈতিক শিবির আজ তার নেতৃত্বে অবাধ নির্বাচন ও প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিতে একত্রিত হয়েছে।
গত বছরও মাচাদো ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার ‘সাখারভ পুরস্কার’ অর্জন করেছিলেন। ইউরোপীয় পার্লামেন্ট তখন বলেছিল, “তারা সেই জনগণকে প্রতিনিধিত্ব করছেন যারা স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে

ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে