আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মেডিকেড প্রতারণায় অভিযুক্ত তিন মেট্রো ডেট্রয়েটবাসী

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:২১:০৩ অপরাহ্ন
মেডিকেড প্রতারণায় অভিযুক্ত তিন মেট্রো ডেট্রয়েটবাসী
ডেট্রয়েট, ১০ অক্টোবর : মেডিকেডের মাধ্যমে মিথ্যা মাইলেজ পরিশোধ দাবি করে প্রতারণার অভিযোগে তিন মেট্রো ডেট্রয়েটবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মিশিগান অ্যাটর্নি জেনারেলের অফিস।
অভিযুক্তরা হলেন ইঙ্কস্টারের ৫১ বছর বয়সী বার্নিস মেরি পেটকে, টেলরের ৫৫ বছর বয়সী ওয়ান্ডা রোজ স্পাইভে, এবং ডেট্রয়েটের ৩৪ বছর বয়সী অ্যাশলে এলিজা মেন্ডোজা।
রাজ্য কর্মকর্তারা জানান, তিনজনই মেডিকেড পরিবহন কর্মসূচির আওতায় ভুয়া দাবি জমা দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টে যাতায়াতের জন্য মাইলেজ অনুযায়ী পরিশোধ দেওয়া হয়। বার্নিস মেরি পেটকে বুধবার পূর্ব ল্যান্সিংয়ের ৫৪-বি জেলা আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা মেডিকেড দাবি করার ১০টি অভিযোগ আনা হয়েছে, প্রতিটি অভিযোগে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। অন্য দুই আসামি ওয়ান্ডা রোজ স্পাইভে এবং অ্যাশলে এলিজা মেন্ডোজা সোমবার একই আদালতে হাজির হন। তাদের প্রত্যেকের বিরুদ্ধেও মিথ্যা দাবি করার পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। বিচারক তিনজনের জন্যই ৫০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করেছেন এবং ১০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালতের রেকর্ডে এখনো তাদের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, অভিযুক্তরা তাদের স্মার্টফোনে ব্যবহৃত একটি ভুয়া অ্যাপের মাধ্যমে এমনভাবে তথ্য প্রেরণ করতেন যাতে মনে হয় তারা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ভ্রমণ করছেন। এরপর সেই তথ্যানুযায়ী ক্ষতিপূরণের দাবি জমা দিতেন, অথচ বাস্তবে কোনো যাত্রা সম্পন্ন হতো না। মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের অফিস (OIG) প্রথমে প্রতারণার এই কৌশলটি শনাক্ত করে এবং পরবর্তীতে মামলা হস্তান্তর করে অ্যাটর্নি জেনারেলের অফিসে।
এক বিবৃতিতে মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, “প্রয়োজনীয়দের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেতে সহায়তা করার জন্য তৈরি একটি প্রোগ্রামের সুযোগ নেওয়া দুঃখজনক। এই মামলায় ডিএইচএইচএস ইন্সপেক্টর জেনারেলের অফিসের কাজের প্রশংসা করছি। এটি একটি সক্রিয় তদন্ত অব্যাহত রয়েছে এবং আমার অফিস এই আচরণে জড়িতদের জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
কর্তৃপক্ষ জানিয়েছে, মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্ত যোগ হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২