আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক
ডা. দেবাশীষ মৃধার নেতৃত্বে গঠিত বইমেলা আহ্বায়ক কমিটি

মিশিগানে এক মঞ্চে বই, শিল্প ও সংগীতের মিলনমেলা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০১:০৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০১:০৯:৩৩ পূর্বাহ্ন
মিশিগানে এক মঞ্চে বই, শিল্প ও সংগীতের মিলনমেলা
ওয়ারেন, ১৪ অক্টোবর : বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যুক্তরাষ্ট্রে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে “প্রথম মিশিগান বইমেলা ২০২৫”।
এ উপলক্ষে রোববার বিকেলে ওয়ারেন সিটির ১১৭০১ ইস্ট টুয়েলভ মাইল রোডে অবস্থিত আনন্দ মঞ্চে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আহ্বায়ক ডা. দেবাশীষ মৃধা, এবং সভা পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার।
দীর্ঘ আলোচনার পর গঠন করা হয় বইমেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, যেখানে যুক্ত হয়েছেন একঝাঁক প্রবাসী সাহিত্যপ্রেমী, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সর্বসম্মতিক্রমে ডা. দেবাশীষ মৃধা আহ্বায়ক এবং মৃদুল কান্তি সরকার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চিনু মৃধা, চিন্ময় আচার্য্য ও ইশতিয়াক রুপু আহমেদ।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন : অনন্ত সাইফ, অলক চৌধুরী, কমলেন্দু পাল, রসি এ মীর, পূর্ণেন্দু চক্রবর্তী অপু, জাহেদ জিয়া, আবির আই, শারমিন তানিম, কামরুজ্জামান হেলাল, ফয়সল আহমেদ মুন্না, তোফায়েল রেজা সুহেল, সাহেল আহমেদ, মৌসুমী দত্ত, রাজশ্রী চৌধুরী গৌরব, গৌতম সিকদার, মানবী মৃধা এবং মৌসুমী চক্রবর্তী।
সভায় বইমেলার সামগ্রিক কাঠামো, প্রকাশনা স্টল বিন্যাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা, সাহিত্য আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলেই একমত হন, ১ম মিশিগান বইমেলা ২০২৫ হবে উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতির জন্য একটি ঐতিহাসিক আয়োজন। এখানে বই, শিল্প, সংগীত এবং প্রবাসী প্রজন্মের ভালোবাসা মিলবে এক মঞ্চে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার