আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

হবিগঞ্জে শিবির নেতা হত্যায় আমৃত্যু শফিকুল ও ১৩ জনের যাবজ্জীবন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:০৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:০৮:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জে শিবির নেতা হত্যায় আমৃত্যু শফিকুল ও ১৩ জনের যাবজ্জীবন
হবিগঞ্জ, ১৪ অক্টোবর : হবিগঞ্জে শিবির নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনকে আমৃত্যু এবং আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (১) বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
রায়ে জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গুলজার খান।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জুন রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী পুকুরপাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে শিবির নেতা মহিবুর রহমান চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। ঘটনার পর নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে প্রধান আসামি করে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে তদন্তকারী কর্মকর্তা ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৭ সালের ১০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। রাষ্ট্রপক্ষের ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে আদালত দোষীদের সাজা দেন। মামলার বিচার চলাকালীন তিন আসামি মারা যান এবং প্রমাণের অভাবে দুজন বেকসুর খালাস পান।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট গুলজার খান এবং আসামিপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। রায় ঘোষণার পর বাদীপক্ষ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে, তবে আসামিপক্ষ জানিয়েছে তারা হাইকোর্টে আপিল করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন