আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

নানিয়ারচর সেনা জোনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৫৬:৩২ অপরাহ্ন
নানিয়ারচর সেনা জোনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নানিয়ারচর, (রাঙ্গামাটি)  ২২ অক্টোবর : আজ বুধবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন জাহানাতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ের জনগণের পাশে সবসময় দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কর্মসূচিতে নানিয়ারচর জোনের বাকছড়ি ও জাহানাতলী এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর এবং প্রবীণরা চিকিৎসা সেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।
নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার, বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক মোট ৮৭ জনকে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগকে অত্যন্ত সন্তোষজনক হিসেবে অভিব্যক্তি করেছেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীন পরিবারদের গৃহ সামগ্রী প্রদান, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, দুর্গম পাহারে নিরাপদ পানি সরবরাহের সাবমার্সেবল পাম্প, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, তরুণদের জন্য খেলাধুলার সামগ্রী, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীল আলমারি প্রদানসহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি