আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে : প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:৫৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:৫৫:৪৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে : প্রধান উপদেষ্টা
ঢাকা, ২৯ অক্টোবর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা দেশের ভেতর এবং বাইরে থেকে বড় শক্তি নিয়ে করা হবে। তিনি বলেন, “হঠাৎ করে আক্রমণ আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের তা অতিক্রম করতে হবে।”
সভায় তিনি আরও সতর্ক করেছেন, সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে। এআই-তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন, অপপ্রচারের রচনা তৈরি হলে তা দ্রুত প্রতিহত করতে হবে যাতে তা জনগণের মধ্যে ছড়িয়ে না পড়ে।
অধ্যাপক ইউনূস বলেছেন, নির্বাচনের পরিবেশ সুন্দর ও উৎসবমুখর রাখতে হলে জনগণকে সচেতন করা জরুরি। ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট দিতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে—এসব বিষয়ে জনগণকে আগে থেকে জানতে হবে।
তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, নির্বাচনী নীতিমালা এবং ভোট প্রক্রিয়া সম্পর্কিত টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও দ্রুত ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে, যাতে মানুষ স্বয়ং সচেতন ও প্রস্তুত হতে পারে।
বুধবার (২৯ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই উদ্যোগ মূলত জনগণকে নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন