আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি

অধ্যাপক ফারুক শাবিপ্রবির লাইফ সায়েন্সেস নতুন ডিন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
অধ্যাপক ফারুক শাবিপ্রবির লাইফ সায়েন্সেস নতুন ডিন
হবিগঞ্জ, ৩০ অক্টোবর : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃতি সন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া।
আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশ জারি করে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মনোনীত করে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের বর্তমান ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২৮ (৫) ও ২৮ (৬) ধারার আলোকে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া বলেন, “আজ থেকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। সবার আন্তরিক সহযোগিতায় যথাযথভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
প্রফেসর ড. ফারুক মিয়া ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সের ডীন নিযুক্ত হওয়ায় তাঁর ছাত্র-ছাত্রী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর তত্ত্বাবধানে পোস্ট ডক্টরেট করা গবেষক ও বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, "প্রফেসর ড. ফারুক একজন আদর্শ শিক্ষক, গবেষক, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। তাঁর দক্ষ নেতৃত্বে লাইফ সায়েন্স অনুষদের বিভাগগুলো শিক্ষা- গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কের করোনা পার্কের অনন্য আকর্ষণ ‘ইউনিস্ফিয়ার’

নিউইয়র্কের করোনা পার্কের অনন্য আকর্ষণ ‘ইউনিস্ফিয়ার’