আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:০৮:৫০ পূর্বাহ্ন
ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত
গত ২৯ সেপ্টেম্বর গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসের ধ্বংসাবশেষ দৃশ্যমান/Photo :  David Guralnick, The Detroit News

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক, (মিশিগান) ২ নভেম্বর : ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের এক গির্জায় হামলা চালিয়ে চারজনকে হত্যাকারী ব্যক্তি মরমন ধর্মের প্রতি ঘৃণাপ্রসূত বিশ্বাস থেকে এ হামলা চালিয়েছিল। এফবিআইয়ের ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট জেনিফার রুনিয়ান শুক্রবার এক ভিডিও বিবৃতিতে বলেন, “তদন্তে প্রাপ্ত তথ্য, পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত করছি এটি একটি লক্ষ্যভিত্তিক সহিংসতা, যা আক্রমণকারীর মরমন ধর্মবিরোধী বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল।”
রুনিয়ান জানান, ফেডারেল বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী এফবিআই তদন্তের নির্দিষ্ট ধাপ বা কৌশল প্রকাশ করতে পারে না। তবে দীর্ঘ সময়ের তদন্ত, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব মিশিগান জেলার অ্যাটর্নি অফিসের সহযোগিতার ভিত্তিতেই এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
ঘটনাটি ঘটে ২৮ সেপ্টেম্বর সকালে। বার্টনের বাসিন্দা ও প্রাক্তন মার্কিন মেরিন থমাস “জ্যাক” স্যানফোর্ড (৪০) গ্র্যান্ড ব্ল্যাঙ্কের ম্যাকক্যান্ডলিশ রোডে অবস্থিত দ্য চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস–এর ভবনে আগুন ধরিয়ে দেয় এবং একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
পুলিশ জানায়, ওই হামলায় চারজন নিহত ও নয়জন আহত হন। নিহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ অবস্থায় মারা যান এবং আরও দুইজনের মরদেহ পরে আগুনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে স্যানফোর্ড নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্যানফোর্ড এর আগে মরমনবিরোধী বক্তব্য দিতেন এবং দাবি করতেন “মরমনরা খ্রীষ্টবিরোধী।”
এফবিআই জানিয়েছে, এই ঘটনায় ১০০ জনেরও বেশি তদন্ত কর্মকর্তা কাজ করছেন। তদন্তে সহায়তা করছে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশ, জেনেসি কাউন্টি শেরিফের অফিস, মিশিগান স্টেট পুলিশসহ একাধিক রাজ্য ও ফেডারেল সংস্থা।
এজেন্ট রুনিয়ান বলেন, “এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিসের পক্ষ থেকে আমি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সঙ্গে আছি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স