আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

হবিগঞ্জে কনসার্টে হট্টগোল, ৩০ জন আহত

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:২৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২৯:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জে কনসার্টে হট্টগোল, ৩০ জন আহত
হবিগঞ্জ, ২ নভেম্বর : হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তি) উপলক্ষে আয়োজিত কনসার্টে শনিবার রাতে হট্টগোলের ঘটনা ঘটেছে। জালাল স্টেডিয়ামে দুদল যুবকের মধ্যে বোতল ছোড়াছুড়ি ও চেয়ার ভাঙচুরের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রজতজয়ন্তি উপলক্ষে দীর্ঘদিনের পরিশ্রমের পর আয়োজকরা জেলাবাসীকে লালন সংগীতের জমকালো কনসার্ট উপভোগ করার সুযোগ করে দেন। সন্ধ্যার পর থেকে স্টেডিয়ামটি দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়। কণ্ঠশিল্পী আশিক ও বাধন গান পরিবেশন করেন এবং রাত ১০টায় লালনের সংগীত শিল্পী সুমি দুটি গান পরিবেশন করেন।
কনসার্ট চলাকালীন দর্শকরা বৃষ্টি উপেক্ষা করে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তবে গান পরিবেশনে দেরি হওয়ার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। হঠাৎ কিছু যুবক স্টেজে বোতল ছুড়ে মারেন। দুইদল যুবকের মধ্যে চেয়ার ভাঙচুর ও বোতল ছোড়াছুড়ির ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা কনসার্ট বন্ধ করতে বাধ্য হন।
আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “দীর্ঘদিন পরিশ্রমের পর আমরা একটি সুন্দর কনসার্ট আয়োজন করেছি। শেষ মুহূর্তে দর্শকদের উপচে পড়া ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়। প্রশাসন ও আয়োজকদের সঙ্গে মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানিয়েছেন, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কোনো বড় ধরনের সংঘর্ষ বা ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর