আমেরিকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার

কূটনৈতিক নৌকা উপহার: উপদেষ্টা দ্বিধাগ্রস্ত, পরামর্শ চাইলেন ফেসবুকে

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৫৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৫৫:৪০ পূর্বাহ্ন
কূটনৈতিক নৌকা উপহার: উপদেষ্টা দ্বিধাগ্রস্ত, পরামর্শ চাইলেন ফেসবুকে
ঢাকা, ২ নভেম্বর : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি থেকে নৌকা উপহার পেয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন। বিষয়টি আলোচনার মুখে এসেছে আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের পর।
রোববার নিজের ফেসবুক পোস্টে উপদেষ্টা বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, জাতীয় দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় তিনি কূটনৈতিক সৌজন্যবশত উপহারটি গ্রহণ করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, এই নৌকাতে দূতাবাসের নাম লেখা আছে এবং এটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান লেখেন, তিনি উপহারটি নিয়ে পরামর্শ চাচ্ছেন। বিকল্প হিসেবে তিনি উল্লেখ করেছেন এখন আমি এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। উপদেষ্টা শেষ পর্যন্ত লিখেছেন, পাঠকের পরামর্শ পেলে তিনি উপকৃত হবেন।
উল্লেখ্য, বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন