আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

প্রবাসী সমাজসেবক মাহমুদ মিয়ার মৃত্যুতে বৃটেনে শোকের ছায়া

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:০৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:০৯:৪২ পূর্বাহ্ন
প্রবাসী সমাজসেবক মাহমুদ মিয়ার মৃত্যুতে বৃটেনে শোকের ছায়া
লন্ডন, ২ নভেম্বর : মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের কৃতিময় পুরুষ সিলেট বিভাগের গর্ব বার্মিংহামে বসবাসকারী  জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়াকে অশ্রুসিক্ত নয়নে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেনের বাংলাদেশ কমিউনিটি।
বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুরসংখ্যক লোকের অংশগ্রহণে গত ২৭ অক্টোবর সোমবার, বাদ জোহর বার্মিংহামের সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে বামিংহাম কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজ আদায় করান মরহুমের ছেলে শেখ হাতিম মিয়া মোজাম্মিল।
গত ২৪ অক্টোবর শুক্রবার রাত ১২:১৪ মিনিটে তিনি বার্মিংহামের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে,স্ত্রী, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।
উল্লেখ্য যে, একসময়ের কানাডার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জি এম মাহমুদ মিয়া দীর্ঘদিন কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন সহ সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা ও  প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, সহ কানাডা মৌলভীবাজার সমিতি, মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন এর একজন অন্যতম পৃষ্টপোষক, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অন্যতম উপদেষ্টা,এবং  শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজার এর প্রবাসী দাতা ছাড়াও নিজ এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। 
সংবাদ কর্মীদের সাথেও ছিলো তাঁর হৃদ্যতা। ডেইলি সিলেট এবং দৈনিক মৌলভীবাজার ডট কমের চেয়ারম্যান সহ ইউকে বিডি টিভির সাথেও জড়িত ছিলেন। তিনি একজন সৎ, মানবিক গুণসম্পন্ন একজন ভালো মানুষ ছিলেন। মৌলভীবাজার জেলার সকল স্তরের মানুষের প্রতি ছিলো আন্তরিক ভালোবাসা।তাঁর মৃত্যুতে কমিউনিটি তথা সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। 
ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, ম‍্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার  খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল কো অর্ডিনেটর হেলেন ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদার,ডিরেক্টর জয়নুর রহমান,  ইউকে বিডি টিভি.কমের সম্পাদক কাওছারুল আলম রিটন, সাবেক ছাত্রনেতা হাজী আব্দুল বাছিত, বদরুল হক  মনসুর, নাজমুল ইসলাম সুমন , সহ অন্যান্য নেতৃবৃন্দ এক লিখিত  বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার  মোহাম্মদ মকিস মনসুর  সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া একজন নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে আজীবন মানুষ ও মানবতার কল্যাণে এবং বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাজ্য - এ তিন দেশের বাংলাদেশী কমিউনিটির সেবায় অক্লান্ত নিবেদিত এ মহান ব্যক্তি স্মরণীয় হয়ে থাকবেন। এ তিন দেশের কমিউনিটির মধ্যে সেতুবন্ধনে মরহুম মাহমুদ মিয়ার অবদানটি অনস্বীকার্য।  তিনি অত্যন্ত ভালো মনের, পাঁচ ওয়াক্ত নামাজী ও পরহেজগার পরোপকারী, জনহিতৈষী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে কমিউনিটির অঅপূরণীয় ক্ষতি হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন