আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, ডিসির আশ্বাসে স্থগিত

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১২:৩২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:৩২:২৫ অপরাহ্ন
সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, ডিসির আশ্বাসে স্থগিত
সিলেট, ২ নভেম্বর : সিলেটের সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে ও ন্যায্য উন্নয়ন দাবিতে রোববার (২ নভেম্বর) সকালে নগরীর সিটি পয়েন্টে ‘সিলেট আন্দোলন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।
কর্মসূচিতে প্রধান অতিথি সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “ঢাকায় ২৪ শত কোটি, চট্টগ্রামে ৩১ শত কোটি, খুলনায় ২৪ শত কোটি টাকার প্রকল্প অনুমোদন হলেও সিলেটের জন্য মাত্র ১৯ কোটি টাকার প্রকল্পও বাতিল করা হয়েছে। এ বৈষম্য চলতে থাকলে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।” তিনি অভিযোগ করেন, পর্যটন নগরী সিলেটের উন্নয়ন প্রকল্প বারবার স্থগিত হচ্ছে। সিলেট–ঢাকা রেলপথে ডুয়েলগেজ প্রকল্প, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও বিমান ভাড়া সংস্কারে দৃশ্যমান অগ্রগতি নেই। আরিফুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, “শাহজালাল (রহ.)–এর মাটিতে আর কোনো বৈষম্য সহ্য করা হবে না।”
অবস্থান কর্মসূচিতে দরগাহ মসজিদের খতিব মাওলানা আসজাদ আহমদ বলেন, “সিলেট শুধু একটি অঞ্চল নয়, এটি দেশের অর্থনীতির চালিকাশক্তি। সিলেটের প্রতি বৈষম্য মানে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করা।”
কর্মসূচিতে আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের হাতে দাবিপত্র তুলে দেন। দাবিপত্র গ্রহণ করে ডিসি সারওয়ার আলম বলেন, “ঢাকা–সিলেট মহাসড়ক ও রেলপথ উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। ডিসেম্বরের মধ্যে নতুন একটি ফ্লাইট চালুর প্রস্তুতিও চলছে।”
তিনি আশ্বাস দেন, “সিলেটের উন্নয়ন প্রকল্পসমূহ টেকসইভাবে বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচিতে সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে “আমাদের দাবি, আমরা করব—আদায় করে ঘরে ফিরব।” সন্ধ্যায় জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় আয়োজক সংগঠন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ