আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

এ কেমন শত্রুতা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৩ ১০:১৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৩ ১০:১৭:২৩ পূর্বাহ্ন
এ কেমন শত্রুতা
মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ মে : রাতের আধারে  কে বা কারা  এক চা শ্রমিকের ৭৫ শতাংশ জায়গায় সৃজিত সবজি ক্ষেত কেটে  ফেলেছে। এনজিও থেকে ঋণ নিয়ে ৭৫ শতাংশ জমিতে ঝিংগা, কৈইড়া, আবাদ করতে তার  ১লাখ ৩০হাজার  টাকা খরচ হয়েছিল। স্বল্প আয়ের  চা শ্রমিক ভাল লাভের বুকভরা স্বপ্ন দেখছিলেন। এরই মধ‍্যে বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা  তার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। 
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন পান তাঁতি চা বাগানের আঠারো নম্বর সেকশনের জালাই নামক স্থানে পচাঁত্তর শতাংশ জমিতে সব্জি চাষ করেন। গাছে ইতিমধ্যে ফল আসা শুরু হয়েছে। খোকন তাঁতি জানান, এনজিও থেকে এক লক্ষ ত্রিশ হাজার  টাকা ঋণ নিয়ে এই সবজির চাষ করেছি। সবেমাত্র সবজি বিক্রি করা শুরু করেছি। প্রথম চালানে সবজি বিক্রি করে দেড় হাজার টাকা পেয়েছি। বাজারে সবজির দাম ভালো হওয়ায় লাভবান হব ভেবেছিলাম। এসময় কে এমন শত্রুতা করলো বুঝতে পারছি না। শুক্রবার সকালে সবজি ক্ষেতে সবজি উঠাতে গিয়ে  দেখি আমার সর্বনাশ  হয়ে গেছে। সবজি গাছ গুলো মরে পাতা শুকিয়ে গেছে। এখন এনজিওর কিস্তির টাকা কিভাবে দেব ভেবে পাচ্ছি না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি