আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

মিশিগানে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ অডিও ভার্সন প্রকাশ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:১১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:১১:৩২ পূর্বাহ্ন
মিশিগানে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ অডিও ভার্সন প্রকাশ
ট্টয়, ৪ নভেম্বর :  জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ গ্রন্থের অডিও ভার্সনের প্রকাশানা উৎসব। রোববার বিকেলে শহরের ম্যানেজমেন্ট অ্যাডুকেশন সেন্টারে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ভিত্তিক এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অতিথিরা বলেছেন, বইটিতে থাকা মুক্তিযুদ্ধের আবেগ, ত্যাগ ও সংগ্রামের গল্পগুলো প্রবাসে থাকা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যপ্রেমী, কবি, চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও সাংবাদিকসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।  বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আরফিন মাহাদীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির সম্পাদক শামীম শহীদ। এরপর ‘বইটির অনলাইন অডিও ভার্সন’ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ইউসূফ সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট দার্শনিক ড.দেবাশীষ মৃধা ও ড. জহিরুল হক। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ইউসুফ সালাহউদ্দিন আহমেদ এবং ড. দেবাশীষ মৃধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে যারা দেখেছেন বা অংশ নিয়েছেন, এমন ১২ জনের ব্যক্তিগত স্মৃতিচারণ, ছোট ছোট ঘটনা ও অভিজ্ঞতা স্থান পেয়েছে বইটিতে।  ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ গ্রন্থের সম্পাদক শামীম শহীদ বলেন, সারাবিশ্বের বাংলাদেশিদের মধ্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী দলীয় প্রভাবমুক্তভাবে ছড়িয়ে দেয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আমরা চাই আমাদের সন্তানেরা সঠিক ইতিহাস জানুক। শুধু প্রিন্ট ভার্সন নয়, ইউটিউবে রয়েছে বইটির অডিও ভার্সন। 
বিদেশের মাটিতে আমাদের শেকড়ের কথা স্মরণ করিয়ে দিতে এই ধরনের উদ্দ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বইটিতে থাকা মুক্তিসংগ্রামের গল্পগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট দার্শনিক ড.দেবাশীষ মৃধা। 
প্রকাশনা উৎসব অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম জানুক কেমন ছিল সেই সময়টা। যখন জীবন বাজি রেখে লড়েছিল মানুষ স্বাধীনতার জন্য।  আজকে আমি যেন ফিরে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে।  অনুষ্ঠানের আরেক অতিথি ড. জহিরুল হক বলেন, এই গ্রন্থে লেখকদের স্মৃতি ও অভিজ্ঞতার মাধ্যমে উঠে এসেছে মুক্তিযুদ্ধের এক মানবিক ও বাস্তবচিত্র। 
শিশু-কিশোরসহ স্থানীয় একঝাঁক শিল্পীদের অংশগ্রহণে প্রকাশনা উৎসবে দেশাত্নবোধক গান, মুক্তিযুদ্ধের ওপর নাটক, কবিতা আবৃত্তি ও নৃত্যনুষ্ঠান ভিন্ন মাত্রা যোগ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা