আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন
মেট্রো ডেট্রয়েটে বন্য টার্কির উপদ্রব

মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৫:১৩ পূর্বাহ্ন
মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ
গত মাসে গ্রোস ইলে এক বাড়ির ড্রাইভওয়ে দিয়ে হেঁটে যাচ্ছিল বন্য টার্কির ঝাঁক, ঠিক তখনই বাড়ির মালিক তাঁর ট্রাক নিয়ে বের হচ্ছিলেন। টার্কির সংখ্যা বাড়তে থাকায় এখন তারা প্রায়ই মানুষের সংস্পর্শে আসছে। “যদি কেউ আত্মবিশ্বাস হারায়, টার্কিরা উল্টো তাকে তাড়িয়ে দেবে,” বলছেন ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক স্টিভ স্কেরলোস/Photo : Andy Morrison, The Detroit News

অ্যান আরবার, ৭ নভেম্বর : মেট্রো ডেট্রয়েটের কিছু এলাকায় বন্য টার্কি এখন যেন উপদ্রবের নাম। সাহসী এই পাখিরা রীতিমতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দাপিয়ে বেড়াচ্ছে। ফলে, ইউনিভার্সিটি অব মিশিগান (U-M)-এর শিক্ষার্থীরা এগুলো সামাল দিতে প্রযুক্তির আশ্রয় নিচ্ছেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী বর্তমানে একটি কুকুরের মতো দেখতে রোবট তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে। রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এমনভাবে প্রোগ্রাম করা হবে যাতে এটি টার্কিদের মানুষের কাছ থেকে দূরে রাখে এবং ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করা থেকে নিরুৎসাহিত করে।
এই রোবট দেখতে হবে ছোট আকৃতির কুকুরের মতো, এমনকি ঘেউ ঘেউও করতে পারবে— কিন্তু আসলে এটি হবে একটি উচ্চ প্রযুক্তির AI-চালিত যন্ত্র। শিক্ষার্থীরা মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগ (DNR)-এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক স্টিভ স্কেরলোস জানিয়েছেন, “এই পাখিগুলো সাহসী, প্রায়ই মানুষকে তাড়া করে ফুটপাথ থেকে সরিয়ে দেয়। তাই আমরা এমন একটি ‘নৈতিক’ রোবট তৈরি করতে চাই যা টার্কিদের ভয় দেখিয়ে সরিয়ে দেবে, কিন্তু ক্ষতি করবে না।”
১৯৫৪ সালে মিশিগানে টার্কিদের পুনঃপ্রবর্তনের পর এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সেই সফলতার উল্টো দিক হচ্ছে— এখন তারা ক্রমেই মানুষের বসতি অঞ্চলে ঢুকে পড়ছে।
শিক্ষার্থীরা প্রাথমিকভাবে একটি কর্গি-আকারের রোবট কুকুর তৈরির পরিকল্পনা করছে, যা বাস্তব কুকুরের মতো আচরণ করবে। DNR ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ১০,০০০ ডলার অনুদান দিয়েছে। আশা করা হচ্ছে, আগামী এপ্রিলের মধ্যেই রোবটটির পাইলট সংস্করণ তৈরি হবে। পরে তা বিভিন্ন সম্প্রদায়েও ব্যবহার করা যাবে টার্কি তাড়ানোর কাজে।
স্কেরলোসের ভাষায়, “আমরা চাই মানুষ ও প্রাণীর মধ্যে ভারসাম্য তৈরি হোক, যেখানে দুজনেই নিজেদের জায়গা পাবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ