আমেরিকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩ স্কুলে গণহত্যার হুমকি : যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক ৪০১ মিলিয়ন ডলারের উপহার, নতুন যুগে এমএসইউ অ্যাথলেটিক্স প্রাক্তন ন্যাশনাল হকি লিগ খেলোয়াড় যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি জাতীয় অভিবাসন দমন অভিযান মিশিগানের শ্রেণীকক্ষে উদ্বেগ বাড়াচ্ছে স্টার্লিং হাইটসে মানসিক সমস্যা থাকা সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ ডেট্রয়েটে গুলিতে  নিহত ১, আহত ১ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈধ   এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, গুজবে কান দেবেন না : ডা. জাহিদ খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ সাউথফিল্ড হোটেলের পার্কিং লটে গুলিতে এক ব্যক্তি নিহত হ্যামট্রাম্যাক পুলিশ অফিসারের বিরুদ্ধে স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ খারিজ বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে রাখা হয়েছে জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন প্লট কেলেঙ্কারি : শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক দণ্ডিত থ্যাঙ্কসগিভিংয়ের পর তুষারঝড়ে ডেট্রয়েটে ভ্রমণ বিপর্যস্ত
প্রবাসীরা মেয়র, কাউন্সিলম্যান ও বিচারপতি পদে  জয়ী

মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:১৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:১৮:২৬ পূর্বাহ্ন
মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান
হ্যামট্রাম্যাক, ৭ নভেম্বর : মার্কিন রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানে নতুন অধ্যায় শুরু হয়েছে। ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব (৪৭) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।
মিশিগান স্টেটের হ্যামট্রাম্যাক সিটির মেয়র পদে বাংলাদেশি মুহিত মাহমুদ কেবল ১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে ত্রুটিপূর্ণ ব্যালট যাচাই শেষে চূড়ান্ত ফলাফল আগামী ৭ দিনের মধ্যে ঘোষণা করা হবে।
সিটি কাউন্সিলম্যান পদেও বাংলাদেশিরা জয়ী হয়েছেন। মিলবোর্ন সিটি সংলগ্ন আপার ডারবি টাউনশিপে সায়মা দিশা, মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি এবং মোহাম্মদ হোসেন মিঠু নির্বাচিত হয়েছেন। হ্যামট্রম্যাক সিটিতে আবু আহমদ মুসা ও নাইম চৌধুরী জয়ী হয়েছেন।
নিউইয়র্ক স্টেটে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান সোমা সাঈদ, এবং হাডসন সিটিতে দেওয়ান সরোয়ার, মোহাম্মদ রনি পুনরায় কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। গুরুত্বপূর্ণ পদ সুপারভাইজার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুস মিয়া।
নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ ‘কাউন্সিল অ্যাট লার্জ’ পদে জয়ী হয়েছেন। এছাড়া, সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। জর্জিয়ার আটলান্টা সিটি সংলগ্ন ডোরাভিলে সিটির কাউন্সিলম্যান হিসেবে জয় পেয়েছেন বাংলাদেশি মো: নাসের।
এভাবে মিলবোর্ন থেকে নিউইয়র্ক, নিউজার্সি ও জর্জিয়ায় বাংলাদেশিরা স্থানীয় ও রাজ্য পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে প্রবাসী রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই

মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই