আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:৪৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:৪৫:০৯ পূর্বাহ্ন
সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
সিলেট, ৭ নভেম্বর : সিলেট মহানগর এলাকায় আগামী নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স-এর কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিগত নির্বাচনের সময় সংঘটিত সমস্যাগুলো তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন এবং আগামী নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে শৃঙ্খলাবদ্ধভাবে প্রচার–প্রচারণা চালানোর আহ্বান জানান।
পুলিশ কমিশনার জানান, সম্ভাব্য প্রার্থীদের জন্য থ্রেট অ্যানালাইসিস করা হচ্ছে এবং প্রয়োজন হলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি দলের সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে, তবে সীমিত জনবল বিবেচনায় দলগুলোর স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিতে পারবেন। প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের নির্বাচনী নিরাপত্তা বিষয়ে ব্রিফিং ও সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি প্রস্তাব করেন, সকল রাজনৈতিক দলের জন্য একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা যেতে পারে, যেখানে নিরাপদে জনসমাবেশ করা সম্ভব হবে। এছাড়া নির্বাচনী প্রচারণার সময় একে–অপরের ব্যানারের ওপর পোস্টার লাগানো বা ছিঁড়ে ফেলা এড়াতে সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য কল সেন্টার নম্বর 01339911742 2 চালু করা হয়েছে। যা ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি “জিনিয়া অ্যাপ” সিলেট মেট্রোপলিটন এলাকার ৬ থানায় শিগগির চালু হবে। নির্বাচনী সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ড্রোন সার্ভেল্যান্স এবং শক্তিশালী সাইবার টিম কাজ করবে। ইতিমধ্যে সিটিজেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে, এবং ৩০ নভেম্বরের মধ্যে সকল নগরীর বাসিন্দা ও কর্মচারীর তথ্য জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
পুলিশ কমিশনার সভা শেষে বলেন, “আমরা চাই ২০২৬ সালের নির্বাচন হোক নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সবার সহযোগিতায় এটি সম্ভব।”
সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু