আমেরিকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩ স্কুলে গণহত্যার হুমকি : যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক ৪০১ মিলিয়ন ডলারের উপহার, নতুন যুগে এমএসইউ অ্যাথলেটিক্স প্রাক্তন ন্যাশনাল হকি লিগ খেলোয়াড় যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি জাতীয় অভিবাসন দমন অভিযান মিশিগানের শ্রেণীকক্ষে উদ্বেগ বাড়াচ্ছে স্টার্লিং হাইটসে মানসিক সমস্যা থাকা সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ ডেট্রয়েটে গুলিতে  নিহত ১, আহত ১ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈধ   এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, গুজবে কান দেবেন না : ডা. জাহিদ খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ সাউথফিল্ড হোটেলের পার্কিং লটে গুলিতে এক ব্যক্তি নিহত হ্যামট্রাম্যাক পুলিশ অফিসারের বিরুদ্ধে স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ খারিজ বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে রাখা হয়েছে জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন প্লট কেলেঙ্কারি : শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক দণ্ডিত থ্যাঙ্কসগিভিংয়ের পর তুষারঝড়ে ডেট্রয়েটে ভ্রমণ বিপর্যস্ত

সাতছড়ি জাতীয় উদ্যানে ট্যুরিজম বোর্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:০৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০২:১৬:৪২ পূর্বাহ্ন
সাতছড়ি জাতীয় উদ্যানে ট্যুরিজম বোর্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
হবিগঞ্জ, ৭ নভেম্বর : পরিষ্কার–পরিচ্ছন্নতার মাধ্যমে পর্যটনবান্ধব সাতছড়ি গড়ার লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’ কর্মসূচি করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই কর্মসূচির আয়োজন করে। “পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে সারাদেশে বিশেষ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে শুক্রবার হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ব্যতিক্রমধর্মী এই  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সাতছড়ি জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র দেখার জন্য প্রতিদিন উল্লেখ সংখ্যক পর্যটক আসেন। এখানকার  পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জনাব নুজহাত ইয়াসমীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক (জনসংযোগ) মো: বুরহান উদ্দিন, সহকারী বন নিয়ন্ত্রক জামিল আহমেদ খান, পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল, বন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।
এই ক্যাম্পেইনে ১৮–৩৫ বছর বয়সী প্রায় ৪০ জন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় টেকসই পর্যটন গন্তব্য গঠন, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার পরিহারের বিষয়ে তরুণদের ধারণা প্রদান করা হয়। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হবে, যারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, পরিষ্কার পরিবেশ শুধু পর্যটকদের স্বাচ্ছন্দ্যই বাড়াবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে সাতছড়ির ইতিবাচক ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই

মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই