আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাতকে নাগরিক সংবর্ধনা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫১:০৪ পূর্বাহ্ন
লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাতকে নাগরিক সংবর্ধনা
লন্ডন, ১৯ নভেম্বর : যুক্তরাজ্যে তথা ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে–এর উদ্যোগে লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন–কে এক আড়ম্বরপূর্ণ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে লন্ডনপ্রবাসী বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার লক্ষ্য নিয়ে প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের অনুরোধ জানান। মেয়র ডা. শাহাদাত হোসেন এ বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের কিডনি ডায়ালাইসিসসহ চলমান বিভিন্ন মানবকল্যাণমূলক প্রকল্পে সহযোগিতার জন্যও প্রবাসীদের আহ্বান জানান।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতারা চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্যসেবায় মেয়রের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা প্রবাসীদের দেশে ও বিমানবন্দরে সম্মান-সুরক্ষা নিশ্চিত করা এবং নতুন কালুরঘাট সেতুর নির্মাণ দ্রুত দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
উত্তর বক্তব্যে সিটি মেয়র বলেন, পূর্ববর্তী মেয়রদের মতো তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শুনতে চান না। তিনি কর্ম ও বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের অঙ্গীকার রাখতে চান। চট্টগ্রামকে একটি সত্যিকারের আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এ সময়ে সঠিক ও টেকসই নগর উন্নয়নের জন্য তিনি নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যথাক্রমে এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, বিশিষ্ট চিকিৎসক ডা. নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, এসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এতে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসব সংগঠনের মধ্যে ছিল-সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম‍্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজারে এসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সিতাকুন্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, বৃটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট।
এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার সাথে মেডিকেল কলেজের ছাত্র শাহাদাত হোসেন আজকের মেয়র ডা. শাহাদাত হোসেন সম্পৃক্ত ছিলেন। তাই তিনি আসল সমস্যা বুঝতে পেরেছেন এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় ও এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সিরিয়াস ভূমিকা পালন করছেন।” তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সভার সভাপতি ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে অনেক ব‍্যস্ততার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য মেয়রকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে মেয়রের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু