আমেরিকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

পুলিশকে টার্গেট করে নাশকতা, নাগরিকরাই ভুক্তভোগী হবে : ডিএমপি প্রধান

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন
পুলিশকে টার্গেট করে নাশকতা, নাগরিকরাই ভুক্তভোগী হবে : ডিএমপি প্রধান
ঢাকা, ২০ নভেম্বর : ককটেল হামলার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সতর্ক করে বলেন, পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি অরাজকতার দিকে গড়াতে পারে এবং ৫ আগস্ট-পরবর্তী সহিংসতার মতো পরিবেশে নাগরিকদের নিজেদের বাসাবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কমিশনার জানান, বুধবার রাতে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, “এ ধরনের নাশকতা পুলিশকে দুর্বল করার কৌশল। এমন হামলা চলতে থাকলে এর ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।”
তিনি আরও বলেন, “নাশকতার ঘটনায় গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা রয়েছে।”
ডিএমপি কমিশনার অভিযোগ করেন, অরাজকতা ঠেকাতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। “আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করব—পুলিশের সঙ্গে এমন আচরণ করবেন না,” বলেন তিনি।
অনলাইন অপরাধের বিস্তার প্রসঙ্গে কমিশনার জানান, অনলাইন জালিয়াতি, ডিজিটাল হয়রানি, মানহানি, প্রতারণা ও অনলাইন গ্যাম্বেলিং মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীর হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপি সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।
উদ্বোধনকৃত সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্ত টিম, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স ইউনিট। নাগরিকরা ফেসবুক পেজ, ইমেইল এবং গোয়েন্দা পুলিশের অনলাইন চ্যানেলের মাধ্যমে সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক 

আটলান্টিক সিটিতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক