আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

পুলিশকে টার্গেট করে নাশকতা, নাগরিকরাই ভুক্তভোগী হবে : ডিএমপি প্রধান

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন
পুলিশকে টার্গেট করে নাশকতা, নাগরিকরাই ভুক্তভোগী হবে : ডিএমপি প্রধান
ঢাকা, ২০ নভেম্বর : ককটেল হামলার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সতর্ক করে বলেন, পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি অরাজকতার দিকে গড়াতে পারে এবং ৫ আগস্ট-পরবর্তী সহিংসতার মতো পরিবেশে নাগরিকদের নিজেদের বাসাবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কমিশনার জানান, বুধবার রাতে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, “এ ধরনের নাশকতা পুলিশকে দুর্বল করার কৌশল। এমন হামলা চলতে থাকলে এর ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।”
তিনি আরও বলেন, “নাশকতার ঘটনায় গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা রয়েছে।”
ডিএমপি কমিশনার অভিযোগ করেন, অরাজকতা ঠেকাতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। “আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করব—পুলিশের সঙ্গে এমন আচরণ করবেন না,” বলেন তিনি।
অনলাইন অপরাধের বিস্তার প্রসঙ্গে কমিশনার জানান, অনলাইন জালিয়াতি, ডিজিটাল হয়রানি, মানহানি, প্রতারণা ও অনলাইন গ্যাম্বেলিং মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীর হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপি সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।
উদ্বোধনকৃত সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্ত টিম, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স ইউনিট। নাগরিকরা ফেসবুক পেজ, ইমেইল এবং গোয়েন্দা পুলিশের অনলাইন চ্যানেলের মাধ্যমে সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন