আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচন : ছয় ভোটের লড়াই, পুনর্গণনা চান মাহমুদ

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০১:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০১:১৮:০৯ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচন : ছয় ভোটের লড়াই, পুনর্গণনা চান মাহমুদ
বাম থেকে অ্যাডাম আলহারবি এবং মুহিত মাহমুদ

হ্যামট্রাম্যাক, ২১ নভেম্বর : হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ শহরের সাম্প্রতিক মেয়র নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সপ্তাহের শুরুতে ওয়েইন কাউন্টি কর্মকর্তারা নিশ্চিত করেন যে মাহমুদ মাত্র ছয় ভোটে প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারবির কাছে পরাজিত হয়েছেন।
মাহমুদের আইনজীবী মার্ক ব্রুয়ার জানান, ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স এখনও ফলাফলের প্রত্যয়ন না দেওয়ায় কাউন্টি ক্লার্কের অফিসের কর্মীরা নির্বাচনের প্রতিটি ভোট হাতে গণনা করে পুনঃপরীক্ষা করবেন।
মঙ্গলবার প্রত্যয়িত ফলাফলে দেখা যায়— অ্যাডাম আলহারবি: ২,০৬৬ ভোট (৪৪.৬%) মুহিত মাহমুদ: ২,০৬০ ভোট (৪৪.৪%) াবেং রাইট-ইন প্রার্থী লিন ব্লেসি: ৫০৪ ভোট (১০.৮%) পেয়েছেন।
মার্ক ব্রুয়ার বলেন, “প্রতিযোগিতা এতটাই কাছাকাছি যে পুনঃগণনায় ব্যবধান বদলে যেতে পারে। ভোটিং মেশিন সাধারণত নির্ভুল হলেও মাঝেমধ্যে ভুল হয়।”
রাজ্য আইন অনুযায়ী পুনর্গণনার খরচ প্রার্থী মাহমুদকে বহন করতে হবে; তবে ফল তার পক্ষে গেলে তাকে সেই অর্থ ফেরত দেওয়া হবে।
আলহারবি এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেননি।
নির্বাচনের রাতে অনানুষ্ঠানিক ফলাফলে আলহারবির এগিয়ে থাকার ব্যবধান ছিল ১১ ভোট। পরবর্তীতে শহরের কেরানি অফিসে প্রাপ্ত ৩৭টি অনুপস্থিত ব্যালট আর চূড়ান্তগণনায় তাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রচারণা বোর্ডে তীব্র বিতর্ক হয়। চার সদস্যের বোর্ড—দুই ডেমোক্র্যাট ও দুই রিপাবলিকান—দলীয় লাইনে ২-২ ভোটে বিভক্ত থাকায় ওই ব্যালট অন্তর্ভুক্ত হয়নি। ফলস্বরূপ ব্যবধান শুধুমাত্র ছয় ভোটেই নেমে আসে।
আলহারবি যুক্তি দেন, খোলা খামে পাওয়া ব্যালটগুলো অযোগ্য। মাহমুদ বিপরীত অবস্থান নিয়ে বলেন যে ব্যালটগুলো গণনায় রাখা উচিত, বিশেষ করে যেহেতু এগুলো এসেছে শহরের দ্বিতীয় প্রিসিঙ্কটের ভোটারদের কাছ থেকে—যেখানে বাংলাদেশি অভিবাসীদের আধিক্য রয়েছে।
মাহমুদ নিজেও বাংলাদেশের অভিবাসী; অপরদিকে আলহারবি ইয়েমেন থেকে অভিবাসী হয়ে এসেছেন। এই বিষয়টি স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলছে বলেই পর্যবেক্ষণ।
ফল চ্যালেঞ্জে সফল হলেও মাহমুদকে আরেক দফা আইনি লড়াইয়ে পড়তে হতে পারে। আলহারবি দাবী করেছেন যে মাহমুদ সত্যিকারের বাসিন্দা নন এবং হ্যামট্রাম্যাকের বাইরে, ট্রয় শহরে থাকেন যার ভিত্তিতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন।
শহর কর্তৃপক্ষ দ্বারা নিয়োগ করা একটি বেসরকারি তদন্ত সংস্থা এ বছর শুরুর দিকে একই সিদ্ধান্তে পৌঁছেছিল। এ বিষয়ে রাজ্য পুলিশও তদন্ত চালাচ্ছে। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন অনুপস্থিত ব্যালট জালিয়াতির অভিযোগে দুই সিটি কাউন্সিল সদস্যের বিরুদ্ধে বিশেষ প্রসিকিউটর মামলা দায়ের করেন। তাদের একজন বর্তমানে বিচারিক হেফাজতে আছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু