আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ঢাকায় ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:০৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:০৯:২৮ অপরাহ্ন
ঢাকায় ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলার উদ্বোধন
ঢাকা, ২৪ নভেম্বর : রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত চার দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মুক্ত করতে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে। আয়োজকদের বরাতে জানা গেছে, মেলার মাধ্যমে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হবে। এতে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে।
উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হলো আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র। এমন আয়োজন দুই দেশের শিক্ষা বিনিময়কে শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করবে।” তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন। চার দিনব্যাপী এই শিক্ষা মেলার অংশ হিসেবে দেশের তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৬ নভেম্বর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ২৮ নভেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে,
৩০ নভেম্বর: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ক্যাম্পাসে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাকিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থা, টিউশন ফি গঠন, আবাসন সুবিধা, স্কলারশিপ সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং সম্ভাব্য শিক্ষাজীবন সম্পর্কে সরাসরি তথ্য দেওয়ার জন্য মেলাটি বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জিজ্ঞাসার উত্তর দেবেন এবং পরামর্শ প্রদান করবেন।
মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণ করতে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই বলে আয়োজকেরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন