আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

সেন্টার লাইন হাই স্কুলে হুমকি : ওয়েইন কাউন্টির দুই ছাত্র গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:৫০:২৯ অপরাহ্ন
সেন্টার লাইন হাই স্কুলে হুমকি : ওয়েইন কাউন্টির দুই ছাত্র গ্রেপ্তার
সেন্টার লাইন, ২৫ নভেম্বর : ম্যাকম্ব কাউন্টির সেন্টার লাইন হাই স্কুলে শুক্রবার নতুন করে সহিংসতার হুমকি ছড়ানোর অভিযোগ উঠেছে। গত ২২ মাসে স্কুলটিকে কেন্দ্র করে এটি অন্তত পঞ্চম অপরাধমূলক ঘটনা। কর্তৃপক্ষ জানায়, ওয়েইন কাউন্টির একটি স্কুলের দুই শিক্ষার্থী দুপুরের আগে সামাজিক মাধ্যমে হুমকি প্রদান করে; শনিবার ম্যাকম্ব জুভেনাইল কোর্টে তাদের বিরুদ্ধে স্কুল, শিক্ষার্থী ও কর্মীদের প্রতি ইচ্ছাকৃত সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ম্যাকম্ব ডেইলির বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে।
স্কুলের সুপারিনটেনডেন্ট জোসেফ হেইস বলেন, হুমকি শনাক্ত হওয়ার পরপরই পুরো ভবন এক ঘণ্টার জন্য কঠোর লকডাউনে রাখা হয়। পরে ভবনের ভেতরে শিক্ষার্থীদের চলাচলের অনুমতি দেওয়া হলেও দিনের বাকি সময় স্কুলটি বাইরের লোকদের  জন্য বন্ধ ছিল।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো জানান, প্রসিকিউটরদের আপত্তি সত্ত্বেও জুভেনাইল রেফারি মাইকেল গিবস কিশোর দু’জনকে ৫০০ ডলারের ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছেন। শর্তগুলোর মধ্যে রয়েছে বাড়িতে সীমাবদ্ধ থাকা, স্কুল ছাড়া ইন্টারনেট ব্যবহার না করা, অভিযোগকারী ভুক্তভোগী বা একে অপরের সঙ্গে যোগাযোগ না করা এবং অন্যান্য প্রচলিত বিধিনিষেধ। মামলাগুলো ওয়েইন কাউন্টিতে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।
হেইস বলেন, হুমকি পাওয়া শিক্ষার্থীরা প্রথমে তাদের ফোনে বার্তাটি দেখে একজন প্রশাসককে জানায়, এরপরই কর্তৃপক্ষ পুলিশে যোগাযোগ করে। তিনি জানান, মাত্র ছয় সপ্তাহের মধ্যে এটি স্কুলের দ্বিতীয় লকডাউন। সোশ্যাল মিডিয়া নির্ভর উত্তেজনা ও স্কুলের বাইরের সমস্যাকে মূল কারণ হিসেবে দেখছেন হেইস। তাঁর ভাষায়, “এগুলোর বেশির ভাগই স্কুলের বাইরে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত স্কুলেই এসে সংঘর্ষ তৈরি করে, কারণ এখানেই সব শিক্ষার্থী একত্রিত হয়।”
তিনি আরও বলেন, অনলাইন হুমকির আইনি পরিণতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে জেলা নিয়মিত কাজ করছে। হেইস বলেন, তাঁরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যে অনলাইনে কিছু পোস্ট করা মানে প্রায় মুখোমুখি কিছু বলা এর পরিণাম শেষ পর্যন্ত ফিরে আসে। “এ ধরনের কাজের কোনওই মূল্য নেই,” মন্তব্য করেন তিনি। “আমরা এমনকি কিন্ডারগার্টেনের শিশুদেরও একজন ভালো নাগরিক হওয়ার অর্থ বোঝাই।” তিনি যোগ করেন, “আজকাল কিশোর বা তরুণ হওয়া সত্যিই কঠিন। দিনে সাত ঘণ্টা তারা স্কুলে থাকে, আর বাকিটা সময় কাটে পরিবার, সম্প্রদায়, টিভি, সঙ্গীতসহ নানা প্রভাবের মধ্যে। কখনও কখনও তাদের সঠিক পথে রাখা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে।”
হেইস বলেন, জেলার মোবাইল ফোন নীতি অনুযায়ী শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারে, তবে ক্লাস চলাকালে তা বন্ধ রাখতে হবে। বিরতির সময়ে ফোন ব্যবহারের অনুমতি রয়েছে, এবং প্রয়োজন হলে কিছু শিক্ষক ক্লাসেও সীমিত সময় ফোন দেখতে দেন। হেইস বলেন, “বেশিরভাগ শিক্ষার্থী নীতিমালা অনুসরণে সহযোগিতা করে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”