আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

বুধবারের মধ্যেই গণভোটের গেজেট : আসিফ নজরুল

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:৫৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:৫৮:০৯ অপরাহ্ন
বুধবারের মধ্যেই গণভোটের গেজেট : আসিফ নজরুল
ঢাকা, ২৫ নভেম্বর : জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কীভাবে অনুষ্ঠিত হবে, সেই প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ করে গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতো গণভোটেও প্রবাসীসহ চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আজ বা আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আইন উপদেষ্টা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা জানান, সংসদ নির্বাচনের ব্যালটের সঙ্গে যেন বিভ্রান্তি না হয়, সে জন্য গণভোটের ব্যালট আলাদা ও রঙিন হবে, যেখানে সংসদ নির্বাচনের ব্যালট সাধারণত সাদাকালো হয়ে থাকে।
গণভোটে থাকবে একটি মাত্র প্রশ্ন: জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধান-সংস্কার প্রস্তাবে ভোটার সম্মত কি না। সেখানে ‘হ্যাঁ’ ও ‘না’—দুটি বাক্স থাকবে; ‘হ্যাঁ’ মানে সম্মতি, ‘না’ মানে অসম্মতি।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং ও পোলিং অফিসাররাই গণভোটেও একই দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ অনুমোদন করা হয়। এর মাধ্যমে জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং জুলাই সনদে প্রস্তাবিত চারটি সংস্কার বিষয়ে ভোটাররা একটি প্রশ্নের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ