আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

সিলেটে ডা. তুহিন বড়ুয়াকে পদোন্নতি জনিত সংবর্ধনা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৩:১৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৩:১৩:৪৬ পূর্বাহ্ন
সিলেটে ডা. তুহিন বড়ুয়াকে পদোন্নতি জনিত সংবর্ধনা
সিলেট, ২৬ নভেম্বর: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রার ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শিক্ষা, সাহিত্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. তুহিন বড়ুয়া তমাল সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে পদোন্নতি লাভ করেছেন।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল সোমবার ২৪ নভেম্বর কাজশাহস্থ কমফোর্ট মেডিকেল সার্ভিস অডিটোরিয়ামে পদোন্নতির সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটি, সকল অঞ্চল কমিটি, বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা, মানব কল্যাণে ধম্মকথা, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, দৈনিক ইনফো বাংলা, ডেইলি মর্নিং টুডে সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  ডা. তুহিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দরা বলেন, ডা. তুহিন বড়ুয়ার নিষ্ঠা, পরিশ্রম ও চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ডা. তুহিন  বলেন, “জাতি ও ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে সেবা ধর্ম পালন করে যেতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা বরন কুমার চৌধুরী, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সদস্য রানা বড়ুয়া, প্রবেশ বড়ুয়া, শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ