আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
চুনারুঘাটে বিএনপির মিছিল জনস্রোতে পরিণত

গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিলেন ফয়সল

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:৫৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:৫৮:৪০ পূর্বাহ্ন
গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিলেন ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ), ২৬ নভেম্বর: হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বিকেলে চুনারুঘাটের মধ্যে বাজারে বিএনপির গণমিছিল ও নির্বাচনী সভা রূপ নেয় এক জনসমুদ্রে। এ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামে, যা বিকেলের আগেই পুরো বাজার এলাকাকে পরিণত করে এক ঐতিহাসিক সমাবেশে।
চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে অংশ নেয় চুনারুঘাটের ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রাম, বাজার, চা-বাগান অঞ্চল এবং পাহাড়ি জনপদ থেকে মিছিলের পর মিছিল এসে যোগ দেয় সমাবেশে। ধানের শীষের ব্যানার–ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর। নারী–পুরুষ, যুবক–যুবতী, কৃষক, দিনমজুর, চা–বাগান শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই গণজোয়ারে।
বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, “রাষ্ট্রের ভাঙা কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বড় আশা নিয়ে আবার আপনাদের দুয়ারে এসেছি। এবার আপনারা আমাকে নিরাশ করবেন না। এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন—দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। আপনাদের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
যুবসমাজের সমস্যার প্রসঙ্গে ফয়সল বলেন, “যুবশক্তিকে কাজে লাগানো হবে, তাদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” তিনি উল্লেখ করেন, চুনারুঘাট–মাধবপুর এলাকায় রয়েছে ২৩টি চা-বাগান, যেখানে হাজার হাজার শ্রমিক কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে আপনাদের ওপর কেউ কোনো জুলুম–নির্যাতন করতে পারবে না। আপনারা স্বাধীনভাবে, নিরাপদে চলাফেরা করবেন। আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো।”
আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফয়সল আরও বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাই ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু