আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল

বঙ্গোপসাগর ও সিলেটে এক মিনিটের ব্যবধানে ভূমিকম্প

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০২:৪৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০২:৪৪:৫১ পূর্বাহ্ন
বঙ্গোপসাগর ও সিলেটে এক মিনিটের ব্যবধানে ভূমিকম্প
সিলেট, ২৭ নভেম্বর : নরসিংদীতে ভূমিকম্পের রেশ না কাটতেই আবারও মাত্র এক মিনিটের ব্যবধানে বঙ্গোপসাগর ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সময়ে টেকনাফ ও সিলেটের বহু বাসিন্দা এ কম্পন অনুভব করেছেন। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৯ মিনিট ৫৫ সেকেন্ডে বঙ্গোপসাগরে এবং ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে ভূকম্পন রেকর্ড করা হয়।
এর আগে, গত ২১ নভেম্বর সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সেই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬০০-র বেশি মানুষ আহত হন। আবহাওয়া অফিস জানায়, সেদিনের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গভীর রাতে বঙ্গোপসাগরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০, এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা মাত্র ১০ কিলোমিটার। কেন্দ্র থেকে টেকনাফের দূরত্ব ছিল ১২৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, একই ভূমিকম্পের কেন্দ্র থেকে ভারতের ত্রিপুরার বিলোনিয়া শহরের দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণে।
অন্যদিকে ভারতের মেঘালয়ে উৎপত্তি হওয়া ভূমিকম্প, যেটি সিলেটের বাসিন্দারাও অনুভব করেছেন, তার মাত্রা ছিলো ৩.৪। কেন্দ্র থেকে সিলেটের দূরত্ব ছিল ২৪ কিলোমিটার উত্তরে। 
২১ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পের পর মাত্র ৬ দিনের মাথায় আবারও বঙ্গোপসাগর ও সিলেট অঞ্চলে একযোগে কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস