আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা

মাধবপুরে ৪ শিশুকে অটোরিক্সায় বেঁধে নির্যাতন

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৭:১৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৭:১৯:২৮ পূর্বাহ্ন
মাধবপুরে ৪ শিশুকে অটোরিক্সায় বেঁধে নির্যাতন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৮ মে : মাধবপুরে সিএনজি চালিত অটোরিক্সায় বসে ৪ শিশু খেলা করার অপরাধে সিএনজি চালক ৪ শিশুকে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বৈষ্ণবপুর গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তোলপাড় চলছে। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। 
ভিকটিমের পরিবারের অভিযোগ বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন বৈষ্ণবপুর বাজারে সিএনজি চালিত অটোরিক্সা রেখে বাড়িতে যায়। এ সময় ওই গ্রামের (৬-৮) বছরের ৪ শিশু অটোরিক্সায় উঠে আনন্দ ফুর্তি করে। সিএনজি চালক আক্তার হোসেন বাড়ি থেকে এসে ৪ শিশুকে গাড়িতে পেয়ে তার সিএনজি (অটোরিক্সা) ক্ষতি হয়েছে অভিযোগ এনে রশি দিয়ে ৪ শিশুকে অটোরিক্সার সঙ্গে বেঁধে নির্যাতন করে। শিশুদের সুর চিৎকারে তাদের অভিভাবকরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে । এ সময় ভিডিও ধারণকালে  তাদেরকেও মারপিট করা হয়।
পরে অটোরিক্সার নষ্ট করার অভিযোগ এনে গ্রাম্য শালিসে প্রভাবশালীরা ৪ শিশু পরিবারকে উল্টো ২ হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেয়। পরে নির্যাতনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শিশু বেঁধে নির্যাতনের খবরটি রোববার সকালে অবগত হবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম পরিবার এখনো থানায় কোন অভিযোগ দেয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিচ্ছে। মাধবপুর উপজেলা সমাজসেবা ও শিশু প্রবেশন কর্মকর্তা আশরাফ আলী জানান, শিশু নির্যাতনের বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নিতে মাধবপুর থানাকে জানানো হয়েছে। এ ব্যাপারে আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ