আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০০:৪৬ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন
ঢাকা, ১ ডিসেম্বর : বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল তার হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।
রেজা কিবরিয়া পেশায় অর্থনীতিবিদ। আইএমএফের হয়েও তিনি বিশ্বের প্রায় ৩৫টি দেশে কাজ করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়ে পরে দলের সাধারণ সম্পাদক হন। নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিলে দলটি দুই ভাগে বিভক্ত হয়।
পরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দলটি পরবর্তীতে আবারও বিভেদে জড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় থাকার পর এবার রেজা কিবরিয়া সরাসরি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
বিএনপি সূত্র বলছে, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দল কাঠামোগত পুনর্গঠনে কাজ করছে। রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। ইতোমধ্যে দল ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং তার আসনটি খালি রাখা হয়েছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত বিএনপির কয়েকজন নেতা বলেন, রেজা কিবরিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজের দক্ষতা দলকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম জরুরি। “পরিবর্তনের জন্য জাতীয় পর্যায়ে একটি প্রভাবশালী দলীয় ভূমিকা অপরিহার্য,” তিনি বলেন, “এবং আমি সেই বিবেচনা থেকেই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা