আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে রাখা হয়েছে

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন
বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে রাখা হয়েছে
ঢাকা, ১ ডিসেম্বর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে। রোববার (০১ ডিএসম্বর) এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান। তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) সিইসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।’ দেশবাসীর কাছে দোয়া চেয়ে আহমেদ আযম খান বলেন, ‘শনিবার (৩০ ডিসেম্বর) গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না।’
দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
এর আগে রোববার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখন তাকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণ করতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলেছেন। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানান তারা।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 'অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন