আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১২:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০১:৪৯:০০ পূর্বাহ্ন
খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ
ঢাকা, ১ ডিসেম্বর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইন, ২০২১–এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়। এর ফলে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা এসএসএফের বিশেষ নিরাপত্তা সুবিধার আওতায় আসবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বার্ধক্যজনিত নানা জটিলতায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রের নিবিড় পরিচর্যা ইউনিটে (সিসিইউ) তার অবস্থা গত কয়েক দিন ধরে ‘স্থিতিশীল’ থাকলেও চিকিৎসকদের মতে পরিস্থিতি অত্যন্ত জটিল, এবং যেকোনো সময় অবনতি হওয়ার শঙ্কা রয়ে গেছে।
এই প্রেক্ষাপটে সোমবার (১ ডিসেম্বর) চীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। লন্ডন, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর