আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

গান গাইতে নিষেধ, থেমে গেছে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের জীবিকার পথ

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০১:৫১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০১:৫১:৫৫ পূর্বাহ্ন
গান গাইতে নিষেধ, থেমে গেছে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের জীবিকার পথ
ব্রাহ্মণবাড়িয়া, ২ ডিসেম্বর : সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী হেলাল মিয়া (৬৫) প্রায় পাঁচ দশক ধরে গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু গত ছয় দিন ধরে তার সেই উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। অভিযোগ উঠেছে, মাদরাসা শিক্ষার্থীদের বাধার মুখে তিনি, তার সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে গানের আসর বসাতে পারছেন না।
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন হেলাল মিয়া জানান, গত বুধবার (২৬ নভেম্বর) শহরের পৌর মুক্তমঞ্চ মাঠে প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে গান শুরু করতে গেলে কয়েকজন মাদরাসাছাত্র এসে তাদের গানের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। শুধু তাই নয়, গান ছেড়ে ‘ভিক্ষাবৃত্তি’ করার পরামর্শ দিয়ে বাদ্যযন্ত্র ভেঙে ফেলার হুমকিও দেন তারা। এরপর থেকেই আতঙ্কে আর মুক্তমঞ্চে যেতে সাহস পাচ্ছেন না হেলাল মিয়া ও তার পরিবার।
হেলাল মিয়ার পরিবারে মোট নয়জন সদস্য। চার ছেলে, এক মেয়ে ও তিন নাতি-নাতনিসহ সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করে মারফতি, মুর্শিদী ও কাওয়ালীর মতো আধ্যাত্মিক গান শুনিয়ে এ পরিবারের জীবিকা চলত। প্রতিদিন তিন ঘণ্টা গান গেয়ে যে সামান্য আয় হতো, তা দিয়েই চলত তাদের সংসার।
হেলাল মিয়া বলেন, ‘গত ছয় দিন ধরে গান বন্ধ, সঙ্গে রোজগারও। আমরা দিন এনে দিন খাই। যে সামান্য টাকা ছিল, তা শেষ হয়ে গেছে। কিছু ঋণ করেও দিন কাটাচ্ছি। ভয় পেয়েছি—তাই আর গান গাইতে যেতে পারছি না। কয়েক মাস আগেও দুইবার এমন হুমকির মুখে পড়েছিলাম।’
ঘটনাটি ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। তিনি জানান, অতীতে হেলাল মিয়ার পরিবারকে বিভিন্ন সময়ে তিনি সহযোগিতা করেছেন। “তাদের গানে বাধা দেওয়া ঠিক হয়নি,” উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার তিনি পরিবারটিকে অভয় দিয়েছেন এবং আবারও মুক্তমঞ্চে গান গাইতে বলেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা হেফাজতে ইসলামের সভাপতি ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুবারক উল্লাহ বলেন, তার জানা মতে তাদের কোনো শিক্ষার্থী গানে বাধা দেয়নি। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে শরীয়তে গান নিষিদ্ধ; তাই অনুমতির প্রশ্নও আসে না। তারা তাদের পথে চলুক। কারও পক্ষ থেকে বাধা দেওয়ার ঘটনা আমার জানা নেই।’
বিষয়টি নিয়ে কথা বললে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে গান গাইতে বাধা দেওয়া সম্পর্কিত কোনো অভিযোগ পুলিশ পায়নি। “অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
ছয় দিন ধরে আয়বিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে পুরো পরিবার। জীবিকার একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী এই শিল্পী ও তার পরিবার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস