আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

অনুকুল দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথের পরলোকগমন

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০২:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০২:৩৭:৫৬ পূর্বাহ্ন
অনুকুল দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথের পরলোকগমন
ওয়ারেন, ৬ ডিসেম্বর : নগরীর বাসিন্দা অনুকুল চন্দ্র দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথ আর নেই। শেষ হলো এক সরল, নিবেদিত ও আদর্শ মানবের জীবনযাত্রা। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বনগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি  পরলোকগমন করেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জীবনের ৮১ বছরের পথচলা শেষে রেখে গেলেন স্ত্রী, চার ছেলে, এক কন্যা, পুত্রবধূ, নাতি–নাতনি এবং অসংখ্য ভালোবাসার মানুষ।
পেশাগত জীবনে কালিটি চা বাগানের একজন টেইলার্স ব্যবসায়ী হলেও ব্রজেন্দ্র দেবনাথের পরিধি ছিল তার চেয়েও অনেক বড়। দায়িত্বশীল মানুষ হিসেবে যেমন সুনাম ছিল, তেমনি মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা তাঁকে সমাজে  এক আলাদা মর্যাদা ও ব্যক্তিত্ব এনে দিয়েছিল।
সরলতার দীপ্তি, উদার হৃদয় এবং মানুষের পাশে থাকার সেই সহজাত মন এই তিন গুণই তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়, বরং সমাজের এক প্রিয় মুখের নীরব বিদায়।

শোক 
অনুকুল চন্দ্র দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান এর সম্পাদক চিন্ময় আচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, ঈশ্বর যেন এই গভীর শোক সহ্য করার শক্তি তাদের প্রদান করেন। একই সঙ্গে তিনি ব্রজেন্দ্র দেবনাথের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ