আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার

ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে : ফখরুল

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১৮:০৪ পূর্বাহ্ন
ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে : ফখরুল
ঢাকা, ৭ ডিসেম্বর :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা ধর্মকে সম্মান করি, কিন্তু ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র বা সমাজে বিভাজন আনা কখনোই বিশ্বাস করি না। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ। 
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে ফখরুল আরও বলেন, বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, দলীয় ৩১ দফা গ্রামীণ পর্যায়ে যথাযথভাবে পৌঁছাতে পারা যায়নি। ক্যাম্পাসে ছাত্রদলের কর্মকাণ্ড কম থাকায় সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনে প্রত্যাশিত সাফল্য অর্জন করা যায়নি। তিনি ছাত্রদলকে নতুন চিন্তা, কাঠামো ও আধুনিক রাজনৈতিক ধারা অনুযায়ী পুনর্গঠনের আহ্বান জানান।
ফখরুল বিএনপির ‘দেশ গড়ার কর্মসূচি’ প্রসঙ্গে বলেন, এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব ভাবনার প্রতিফলন। নতুন বাংলাদেশ গড়তে আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা দলটি এগিয়ে নিচ্ছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যা পুনর্গঠন করা জরুরি। এছাড়া সাইবার যুদ্ধের যুগে অপপ্রচার মোকাবিলায় সক্ষমতা না বাড়ালে বিএনপি কাঙ্ক্ষিত রাজনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়বে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন