আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

দেউলিয়া হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র!

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৩ ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৩ ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন
দেউলিয়া হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র!
ওয়ারেন, ২৮ মে : বড় বিপদে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, বাড়ছে উদ্বেগ। অর্থ সংকটের কারণে যুক্তরাষ্ট্র দেউলিয়া হতে যাচ্ছে। জাতীয় ঋণের সীমা না বাড়াতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র খেলাপি হয়ে পড়বে। প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র ঋণ-খেলাপি হলে কি ধরনের বিপর্যয় নেমে আসতে পারে? হাতে কিন্তু সময় খুব কম। যুক্তরাষ্ট্রের সরকার এখন এমন চরম অচলাবস্থার মধ্যে আটকে আছে। যা শুধু তাদের জন্য নয়, বিশ্ব অর্থনীতির জন্য একটা মারাত্মক রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। যদি যুক্তরাষ্ট্রে সরকারের ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানো না হয়, তখন?
যুক্তরাষ্ট্র ঋণ-খেলাপি হলে, তখন পুরো মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দেবে। সরকার আর নতুন করে টাকা ধার করতে পারবে না। সরকারের হাতে টাকা না থাকায় দেনা পরিশোধ করতে পারবে না। জনগণকে যেসব সুযোগ-সুবিধা-সেবা দিতে হয়, সেগুলোও অব্যাহত রাখতে পারবে না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে। এর প্রভাব গিয়ে পড়বে গোটা বিশ্বে। বিশ্ব অর্থনীতিও এফেক্টেড হবে।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, বিশ্লেষকদের একাংশের মতে যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বজুড়ে সব দেশের সঙ্গেই ব্যবসা-বাণিজ্যের বড় অংশীদার। ফলে গোটা দুনিয়ার সাধারণ মানুষের ওপরই প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র মন্দায় পড়লে তারা বাকী বিশ্ব থেকে জিনিসপত্রও কিনবে অনেক কম। তাছাড়া, যুক্তরাষ্ট্র ঋণ খেলাপি হওয়ার মানে কেবল ব্যবসা-বাণিজ্যেই মন্দা নয়। প্রভাব পড়বে যুক্তরাজ্যে বাড়ি কেনার ঋণ থেকে শুরু করে আরও অনেক কিছুর ওপর। সব কিছুর দাম বাড়বে। পেনশন কমে যাবে। শেয়ার বাজারে বাজে প্রতিক্রিয়া হবে। এখন গোটা বিশ্ব জেনে গেছে, জাতীয় ঋণের সীমা বৃদ্ধি করতে না পারলে মার্কিন যুক্তরাষ্ট্র খেলাপি হয়ে পড়বে। কিন্তু কবে? দেশটার অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সেই দিনটা ৫ জুন। ঋণের সীমা বাড়ানোর সময় আছে সেদিন পর্যন্ত। এরপর? বিষয়টার যৌক্তিক সমাধান না হলে, তারপর দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেসের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে একাধিক বৈঠক করেছেন, তবে তাঁরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। দুই পক্ষের মধ্যে আলোচনা অবশ্য এখনো চলছে। মূলত, ব্যয়ের বিষয়ে এখনো দুই দল সমঝোতায় আসতে পারেনি।

জো বাইডেন কি চাইছেন?
বাইডেন চাইছেন ধনীদের করহার বৃদ্ধি সহ নানাভাবে কর সংগ্রহ বাড়িয়ে ঋণের সীমা বৃদ্ধি করতে। কিন্তু রিপাবলিকানরা কেন্দ্রীয় সরকারের বাজেট হ্রাসের বিষয়ে নাছোড়বান্দা। এমনকি ধনীদের ওপর কর বৃদ্ধিরও বিপক্ষে তাঁরা। এদিকে, বাস্তবতা হলো সময় ফুরিয়ে আসছে।

এই পরিস্থিতি তৈরি হলো কি করে?
বিবিসির রিপোর্ট অনুযায়ী গত বেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ ব্যয়ের সীমা বাড়ানো হচ্ছে, কারণ সরকার আসলে যা আয় করছে, তার চেয়ে বেশি ব্যয় করছে। ঋণ করার সর্বোচ্চ সীমা এখন বেঁধে দেওয়া আছে ৩১ দশমিক চার ট্রিলিয়ন ডলারে। কিন্তু গত জানুয়ারি মাসেই যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ এই সীমায় পৌঁছে গেছে। সরকারের অর্থ মন্ত্রণালয় অন্যান্য উপায়ে সরকারকে বাড়তি অর্থ জোগান দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার আরও অর্থ ধার করতে না পারে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হবে যে, সরকার হয়তো আর তার ধার-দেনা-দায় পরিশোধ করতে পারবে না। রিপোর্ট বলছে বিবিসি যত বিশেষজ্ঞের সঙ্গে এ নিয়ে কথা বলেছে, তারা কেউই মনে করেন না যে, যুক্তরাষ্ট্র ঋণ-খেলাপি হবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন