আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ডেট্রয়েট পার্কে শিশুর গলা কাটার চেষ্টা : প্রবীণ আসামির  ১৫ বছর কারাদণ্ড

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০১:২১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০১:২১:০৪ পূর্বাহ্ন
ডেট্রয়েট পার্কে শিশুর গলা কাটার চেষ্টা : প্রবীণ আসামির  ১৫ বছর কারাদণ্ড
গত ২২ অক্টোবর ৮ বছর বয়সী সাইদা মাসরাহ তার পরিবারের আইনজীবী নাবিহ আয়াদের সঙ্গে ডেট্রয়েটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন/Max Reinhart, The Detroit News

ডেট্রয়েট, ১৩ ডিসেম্বর :ডেট্রয়েটের একটি স্থানীয় পার্কে সাত বছর বয়সী এক কন্যাশিশুর গলা কেটে ফেলার চেষ্টার দায়ে এক প্রবীণ ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ওয়েইন সার্কিট কোর্ট বৃহস্পতিবার ৭৪ বছর বয়সী গ্যারি ল্যানস্কিকে সর্বনিম্ন সাত বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে একজন আত্মীয়ের বিরুদ্ধে পৃথক একটি গুরুতর হামলার মামলায় তাকে এক থেকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।
গত বছরের অক্টোবরের শুরুতে পূর্ব ডেট্রয়েটের ডিয়ারবর্ন সীমান্তসংলগ্ন রায়ান পার্কে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ল্যানস্কি তখনকার সাত বছর বয়সী সাইদা মাসরাহের কাছে গিয়ে তার মাথা ধরে পেছনের দিকে কাত করে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করেন। সাহসিকতার সঙ্গে সাইদা তাকে লাথি মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। চলতি বছরের নভেম্বরে ল্যানস্কি আদালতে নিজেকে দোষী কিন্তু মানসিকভাবে অসুস্থ বলে স্বীকার করেন।
এদিকে, সাইদার পরিবার ল্যানস্কির বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের একটি দেওয়ানি মামলাও দায়ের করেছে। হামলার মানসিক প্রভাব এখনো সাইদার জীবনে গভীরভাবে রয়ে গেছে। বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে সে জানায়, দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায় এবং বাড়ির আশপাশে অপরিচিত কাউকে দেখলে সে আতঙ্কিত হয়ে পড়ে।
বুধবার নরম স্বরে এখন আট বছর বয়সী সাইদা বলে, “কখনও কখনও স্কুলে আমি খুব ভয় পেয়ে যাই, তখন একজন শিক্ষকের সঙ্গে কিছু সময় বিরতি নিতে হয়।”
ঘটনাটিকে বিদ্বেষমূলক অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচনার দাবিও উঠেছে। শরতের শুরুতে এক সংবাদ সম্মেলনে আরব আমেরিকান সিভিল রাইটস লীগের নির্বাহী পরিচালক মরিয়ম চারা বলেন, “এটি কোনো আকস্মিক সহিংসতা ছিল না; এটি ছিল একটি পরিকল্পিত ও নৃশংস হামলা। পার্কে সাইদা ও তার পরিবার অন্যদের থেকে দৃশ্যত আলাদা ছিল। আমরা জানি, যদি পরিস্থিতি উল্টো হতো—যদি কোনো আরব আমেরিকান পুরুষ এই কাজটি করত তাহলে মামলাটি কীভাবে পরিচালিত হতো, তা নিয়ে কোনো দ্বিধা থাকত না।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী